ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ দল। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। প্রথম ম্যাচে ৭৯ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। আজ জিতলেই ভারতের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জিতবে টাইগার্স।
দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে কোনো পরিবর্তন নেই। ভারতের ওপর চাপ অব্যাহত রাখতে প্রথম ম্যাচের মতো এ ম্যাচেও চার পেসার নিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ দলে পরিবর্তন না থাকলেও দলে তিনটি পরিবর্তন এনেছে ভারত। ব্যাটসম্যান আজিঙ্কা রাহানের জায়গায় নেয়া হয়েছে আম্বাতি রাইডুকে। পেসার উমেশ যাদবের জায়গায় দলে ডাকা পেয়েছেন স্পিনার আস্কার প্যাটেল। আরেক পেসার মোহিত শর্মাকে বসিয়ে দলে নেয়া হয়েছে পেসার ধাওয়াল কুলকার্নিকে।
বাংলাদেশ দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।
ভারতীয় দল: শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, আম্বাতি রাউডু, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, ধাওয়াল কুলকার্নি ও আস্কার প্যাটেল।







