বিনোদন

টরন্টো চলচ্চিত্র উৎসব হবে আগের মতোই

টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আলোচিত দৃশ্য, দর্শক ও দর্শনার্থীদের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সময়ের ছবি, যেখানে দর্শকরা উৎসবের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের আসর বসবে সেপ্টেম্বরে। তবে গতবারের মতো ভার্চুয়ালি নয়, আগের মতো সশরীরে উপস্থিত থেকে অংশ নিতে পারবেন অতিথিরা।

বুধবার আয়োজকরা জানিয়েছেন, ৪৫ তম টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল চলবে ৯-১৮ সেপ্টেম্বর পর্যন্ত। বেল লাইটবক্স, রয় থমসন হল, প্রিন্সেস অব ওয়েলস থিয়েটার সহ টরন্টোর বেশ কয়েকটি ভেন্যুতে অতিথিরা উপস্থিত থাকতে পারবেন সশরীরে।

অতিথিদের সুরক্ষায় সব ধরনের স্বাস্থ্যবিধি মেনেই আয়োজন করা হবে টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের।

আমেরিকা ও ইউরোপের তুলনায় কানাডায় সব কিছু খুলে দেয়ার গতি ধীর। অন্টারিওতে এখনও ইনডোর ডাইনিং-এর অনুমতি নেই। ভ্রমণেও আছে কিছু নিষেধাজ্ঞা। চলছে টিকাদান কর্মসূচী।

বিষয়:কানাডা টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…