চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টরন্টোতে উদীচী শিল্পী গোষ্ঠীর মতবিনিময় সভা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০০ পূর্বাহ্ণ ০৯, ডিসেম্বর ২০১৫
অন্যান্য, প্রবাস সংবাদ
A A

বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী কানাডা শাখার মতবিনিময় সভায় বক্তারা প্রবাসে ঐক্যবদ্ধ সাংস্কৃতিক আন্দোলনের ওপর গুরুত্বারোপ করেছেন। নেতারা ঘোষণা দেন, মুক্তিযুদ্ধের সপক্ষের সব সাংস্কৃতিক শিল্পী কর্মী ও সংগঠকের সহযোগিতায় প্রবাসে বাঙালি সংস্কৃতিকে তুলে ধরার জন্য উদীচী কানাডা তার চেষ্টা চালিয়ে যাবে।

গত রোববার সন্ধ্যায় টরন্টোর ডেনফোর্থের মিজান কমপ্লেক্সে টরন্টোর সব মিডিয়া, সাংস্কৃতিক সংগঠন এবং কমিউনিটির সুধীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তারা এই অভিমত প্রকাশ করেন। উদীচী কানাডার কর্মকাণ্ড, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সংগঠনের বর্তমান পরিস্থিতি তুলে ধরতে উদীচী কানাডা শাখা ওই সভার আয়োজন করে।

উদীচী কানাডার ভারপ্রাপ্ত সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিউনিটির সাহিত্য সাংস্কৃতিক, রাজনৈতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা এবং বিভিন্ন পত্রিকার সম্পাদক ও সাংবাদিকরা অংশ নেন।

সভায় বলা হয়, প্রবাসের ভিন্ন সংস্কৃতির ভিড়ে বাংলা সংস্কৃতিকে সমুন্নত রাখতে এবং প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের ভেতর দেশজ সংস্কৃতির শেকড় প্রোথিত করতে ঐক্যবদ্ধ সাংস্কৃতিক আন্দোলনের বিকল্প নেই। উদীচী কানাডা সেই লক্ষ্যে কাজ করে যাবে।

উপদেষ্টা পরিষদের পক্ষে ডাকসুর সাবেক এজিএস নাসির-উদ-দুজা তার বক্তব্যে উদীচীর গঠনতন্ত্র ও আদর্শ উঁচুতে তুলে ধরে কেন্দ্রীয় নির্দেশনা মেনে সত্যেন সেনের আদর্শ বাস্তবায়নে সচেষ্ট থাকার জন্য সদস্যদের প্রতি আহ্বান জানান।

তিনি প্রবাসী বাঙালী সমাজের সচেতন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিদেরকে যার যার নৈতিক অবস্থানে থেকে উদীচী কেন্দ্রীয় সংসদের অনুমোদিত কমিটি ও তার নেতাদের সর্বাত্মক সহায়তা করার আহ্বান জানান।

Reneta

ভারপ্রাপ্ত সভাপতি মাহবুব আলম বলেন, উদীচী একটি রাজনীতি সচেতন দেশপ্রেমিক সাংস্কৃতিক সংগঠন এবং এই সংগঠনের দরজা সব নেতা-কর্মীর পাশাপাশি স্বাধীনতার সপক্ষের সব মানুষের জন্য সবসময় খোলা থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উদীচীকানাডা
শেয়ারTweetPin

সর্বশেষ

দুর্যোগে গাফিলতির সুযোগ নেই, মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ

জুলাই ১২, ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইরানকে সংযত হওয়ার আহ্বান পাকিস্তানের

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

১৩ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা, যা বললেন শিক্ষামন্ত্রী

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

স্পেনে ভয়াবহ দাবানলে ১২ জন নিহত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT