চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টটেনহ্যামের কোচ হয়ে ফিরলেন মরিনহো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৮ অপরাহ্ণ ২০, নভেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

হোসে মরিনহোকে নতুন হেড কোচ নিয়োগ দিয়েছে টটেনহ্যাম হটস্পার। মঙ্গলবার রাতে মাউরিসিও পচেত্তিনোকে বরখাস্ত করার পর বুধবার সকালেই মরিনহোর নাম ঘোষণা করে লন্ডনের ক্লাবটি।

ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি ও রিয়াল মাদ্রিদের সাবেক এ কোচকে চার বছরের জন্য নিয়োগ দিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের গত আসরের রানার্সআপরা।

পচেত্তিনোকে সরিয়ে দেয়ার পর মঙ্গলবার ইএসপিএন এফসি জানিয়েছিল, স্পারদের কোচের দৌড়ে সবার চেয়ে এগিয়ে আছেন মরিনহোই। বুধবারই সে তথ্য কলি থেকে ফুল হয়ে ফুটল।

চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে বাজে শুরু হয়েছে টটেহ্যামের। পয়েন্ট তালিকায় তারা আছে ১৪ নম্বরে। শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ২০ এবং শীর্ষ চারের অন্য দলগুলোর চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ পাঁচ ম্যাচে জয় পায়নি টটেনহ্যাম। তার জেরে কোচকে সরিয়ে দেয় ক্লাবটি।

বিবৃতিতে টটেনহ্যাম চেয়ারম্যান ড্যানিয়েল লেভি বলেছেন, ‘হোসে আমাদের ফুটবলের (ইপিএল) অন্যতম সফল পরিচালক। তার প্রচুর অভিজ্ঞতা রয়েছে। তিনি দলকে অনুপ্রাণিত করতে পারেন এবং দুর্দান্ত এক কৌশলবিদ। তিনি কোচিং করিয়েছেন এমন প্রতিটি ক্লাবে সম্মান অর্জন করেছেন। আমরা বিশ্বাস করি, তিনি ড্রেসিংরুমে শক্তি এবং বিশ্বাস নিয়ে আসবেন।’

মরিনহো কোচিং ক্যারিয়ারে প্রিমিয়ার লিগে তৃতীয় কোনো ক্লাবের নেতৃত্বভার নিলেন। দুই দফায় চেলসির হয়ে তিনবার ইপিএল শিরোপা জিতেছেন। ২০১৬-১৮ পর্যন্ত ছিলেন ম্যানইউর হেড কোচ। রেড ডেভিলদের হয়ে জিতেছেন ইউরোপা লিগ ট্রফি।

Reneta

ম্যানইউ অধ্যায়টা অবশ্য খারাপভাবেই শেষ হয়েছিল মরিনহোর। ১৯৯০-৯১ মৌসুমের পর তার অধীনে সবচেয়ে বাজে শুরু করে প্রিমিয়ার লিগের অন্যতম সফল ক্লাবটি। তারপরই তাকে বরখাস্ত করে। গত ডিসেম্বরে ছাঁটাই হয়ে বেকারই ছিলেন স্বঘোষিত স্পেশাল ওয়ান!

মরিনহো নতুন নিয়োগ পেয়ে বলেছেন, ‘আমি এত বড় ঐতিহ্যবাহী এবং উৎসাহী সমর্থকদের একটি ক্লাবে যোগদান করতে পেরে আনন্দিত। দল এবং ক্লাবের একাডেমি উভয়ের গুণগত মানই আমাকে উজ্জীবিত ও আকৃষ্ট করেছে।’

সবমিলিয়ে প্রিমিয়ার লিগে ৩০৫ ম্যাচে কোচের ভূমিকায় ছিলেন মরিনহো। এরমধ্যে চেলসির ডাগআউটে ২১২ এবং ম্যানইউ’র হয়ে ৯৩ ম্যাচ দায়িত্ব পালন করেছেন।

টটেহ্যামের হয়ে আগামী শনিবারই অভিষেক হবে মরিনহোর। সেদিন ওয়েস্টহ্যাম ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ স্পারদের। ৪ ডিসেম্বর সাবেক ক্লাব ম্যানইউ’র বিপক্ষে খেলতে ওল্ড ট্রাফোর্ডে যাবে মরিনহোর টটেনহ্যাম। ২২ ডিসেম্বর তার দলের সামনে থাকবে আরেক সাবেক ক্লাব চেলসি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইপিএলজোসে মরিনহোটটেনহ্যামপচেত্তিনোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ মে থেকে ২ জুন পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

মে ১৮, ২০২৬

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

মে ১৮, ২০২৬

বোলাররা ভালো করাতেই সহজ হচ্ছে: তাইজুল

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT