চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঝড়ে ট্রলার ডুবি, তীরে ভেসে আসছে মরদেহ

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৭:৫৭ অপরাহ্ণ ১০, জুলাই ২০১৯
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় কক্সবাজার সৈকত ও মহেশখালী থেকে ৭ জন জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও স্থানীয় জনতা। এসময় ২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ভেসে আসা একটি ফিশিং ট্রলার।

বুধবার সকাল ৮টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সী-গাল পয়েন্ট থেকে ৬ টি এবং সকাল ১১ টার দিকে মহেশখালীর ধলঘাটা থেকে ১ টি মরদেহ উদ্ধার করা হয়।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ ইকবাল হোছাইন বলেন, বুধবার ভোররাতে মাছ ধরার ট্রলার ডুবন্ত অবস্থায় সাগরে কুলে আটকা পড়েছে, স্থানীয়দের দেয়া ওই  খবরে তাৎক্ষনিক কক্সবাজার সদর থানার পুলিশের একটি দল টুরিস্ট পুলিশ এর সহায়তায় উদ্ধার অভিযানে অংশ নেয়। এসময় ৬জনকে মৃত অবস্থায় ও ২ জনকে জীবিত উদ্ধার করা হয়। মরদেহের পচন ধরেছে। ধারণা করা হচ্ছে তারা সরকারি নিষেধাজ্ঞা না মেনে সমুদ্রে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে গভীর সমুদ্রে ট্রলারটি ডুবে যায়।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ ইকবাল হোছাইন আরো জানান, জীবিত উদ্ধার হওয়া দুজন হলেন, ভোলা চরফ্যাশন এলাকার ওয়াজউদ্দিনের ছেলে জুয়েল (৩৫) ও একই এলাকার মোহাম্মদ মনির হোসেন (৪৫)। এর বাইরে আর কোন পরিচয় জানতে পারিনি। এমন কি মরদেহগুলোর পরিচয় ও সনাক্ত করা সম্ভব হয়নি বলে জানান ঐ পুলিশ কর্মকর্তা।

হাসপাতালে চিকিৎসাধীন জুয়েল বলেন, গত ৭ জুলাই ভোলা থেকে তারা ১৫ জন জেলে চরফ্যাশন এলাকার মিন্টুর ট্রলার নিয়ে সাগরে মাছ ধরতে যায়। গভীর সাগরে হঠাৎ ঝড় শুরু হলে মুহূর্তে ট্রলারটি ডুবে যায়। এরপর কী হয়েছিলো তা বলতে পারেননি তিনি।

উদ্ধার হওয়া আরেক জেলে মনির হোসেন কোন কথা বলতে পারছে না।

Reneta

কক্সবাজার সী-সেইভ লাইফ গার্ড এর সুপার ভাইজার মোঃ ওসমান গণি জানান, ‘সীগাল পয়েন্টে সমুদ্রের পাড়ে থাকা লোকজনের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশের সাথে ঘটনাস্থলে গিয়ে ৬ জনের মরদেহ উদ্ধার করা হয় এবং ২ জনকে মূমুর্ষ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মহেশখালীর ধলঘাটার ৬ নং ওয়ার্ডেও ইউপি সদস্য নুরুল ইসলাম বাশি জানান, সকাল ১১ টার দিকে হাসের চরের সামনে স্থানীয় জেলেরা এক জেলের লাশ দেখে আমাদের খবর দেয়। তবে অতিরিক্ত বৃষ্টি আর বাতাসের কারণে ঐ মরদেহটি এখনো হাসপাতালে পাঠানো সম্ভব হয়নি।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাহিন আব্দুর রহমান জানান, হাসপাতালে ভর্তি জুয়েল ও মনিরের অবস্থা এখনো আশঙ্কামুক্ত নয়। তাদের পেটে অনেক পানি জমে আছে।মরদেহগুলো কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে।

কক্সবাজার জেলা বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল খালেক জানিয়েছেন,সরকারের ঘোষণাকে শ্রদ্ধা জানিয়ে কক্সবাজারের কোন ট্রলার সাগরে মাছ ধরতে যাচ্ছে না। তবে পটুয়াখালী ও ভোলার কিছু ট্রলার সাগরে যাচ্ছে। এ ট্রলার ও সরকারের নির্দেশ অমান্য করে সাগরে গিয়েছিলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গোপসাগরে ট্রলার ডুবি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাদ্রাসাছাত্র তানভীর হত্যার দায়ে ৩ জনের কারাদণ্ড

পরবর্তী

গাবতলী থেকে মিরপুর সড়কে রিকশা চলাচলে বাধা নেই

পরবর্তী
রিকশা

গাবতলী থেকে মিরপুর সড়কে রিকশা চলাচলে বাধা নেই

ব্যাংকিং খাত যেনো আবার অস্থির হয়ে না ওঠে

সর্বশেষ

‘অস্ত্রোপচার এড়িয়ে’ ভাঙা আঙুল নিয়ে বিশ্বকাপের ফাইনালে দিবু

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

টিকটক ভিডিও বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে আসছে প্রায় ১৪০০ বৈদ্যুতিক বাস

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনাকে নিয়ে সতর্ক করলেন স্পেনকে বিশ্বকাপ জেতানো কোচ

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষক বদলি নীতিমালায় পরিবর্তন

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT