জনপদ

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে শিশুসহ ৪ রোহিঙ্গার মৃত্যু

বঙ্গোপসাগরে ঝড়ের মধ্যে ডুবে যাওয়া ট্রলার, শিশুসহ ৪ রোহিঙ্গার মৃত্যু. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গোপসাগরে ঝড়ের কারণে ডুবে যাওয়া ট্রলার, উদ্ধার কার্যক্রম চলমান।. Channel i News – চ্যানেল আই নিউজ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মালবাহী ট্রলার ডুবে তিন শিশুসহ চার রোহিঙ্গার মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিক ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলো-শিশু আজিজুল হক ও তার ভাই আব্দুল কাদের এবং আছিয়া বেগম ও লায়লা বেগম।

শনিবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে ভাসানচর থেকে আট নটিকেল মাইল দক্ষিণে বঙ্গোপসাগরের মোহনায় এ দুর্ঘটনা  ঘটে।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার সকালে চট্টগ্রাম থেকে ২১জন যাত্রী ও কিছু মালামাল নিয়ে একটি ট্রলার ভাসানচরের উদ্দেশ্যে রওয়ানা দেয়। যাত্রা পথে মালবাহী ট্রলারটি ভাসানচর থেকে আট নটিকেল মাইল দক্ষিণে বঙ্গোপসাগরের মোহনায় পৌঁছলে ট্রলারের নিচে ছিদ্র হয়ে যায়। এতে ট্রলারটি ডুবে গেলে তিন রোহিঙ্গা শিশুসহ এক নারী মারা যায়।

বিষয়:বঙ্গোপসাগরে ট্রলার ডুবি হাতিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…