কৃষি

ঝালকাঠিতে শাইখ সিরাজের ‘কৃষি বাজেট কৃষকের বাজেট’

ঝালকাঠিতে শাইখ সিরাজের ‘কৃষি বাজেট কৃষকের বাজেট’

গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় হৃদয়ে মাটি ও মানুষের কৃষকের প্রাক-বাজেট আলোচনা উদ্যোগ ‘কৃষি বাজেট কৃষকের বাজেট’ এবার ১৩ তম বছরে।

প্রাক-বাজেট আলোচনা ‌‘কৃষি বাজেট কৃষকের বাজেট’ এর চতুর্থ আয়োজনে ঝালকাঠির প্রায় সাড়ে পাঁচ হাজার কৃষকের অংশগ্রহণে নানা সমস্যা, সুযোগ-সুবিধা ও দাবির কথা জানিয়েছেন কৃষকরা।

বাজেটকে কেন্দ্র করে কৃষকদের এই দাবিসমূহ পরবর্তী সময়ে সমন্বয় করে সুপারিশ আকারে প্রতিবছরের মতো অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের হাতে তুলে দেয়া হবে।

জাতীয় বাজেটকে সামনে রেখে এ বছর কৃষকদের নিয়ে এই বিশাল সমাবেশে কৃষকদের নানা দাবি, সম্ভাবনা, প্রাপ্তি ও অপ্রাপ্তির আলোচনা হয়। এতে  উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

অনুষ্ঠানে মন্ত্রী বিভিন্ন কৃষকের কাছ থেকে তাদের সুযোগ-সুবিধা ও দাবিগুলো শুনেছেন। স্বতঃস্ফুর্তভাবে কৃষকেরাও তাদের দাবিদাওয়া তুলে ধরেছেন। বাজেটে কৃষকরা কী সুবিধা চান, কী সুবিধা পান না- এ সংক্রান্ত নানা বিষয় জানিয়েছেন।

২৯ এপ্রিল শনিবার রাত ৯টা ৪০ মিনিটে চ্যানেল আইয়ের হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে ‘কৃষি বাজেট কৃষকের বাজেট’ প্রচারিত হবে।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

বিষয়:কৃষি বাজেট কৃষকের বাজেট শাইখ সিরাজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…