চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়-হৃদয়ের ব্যাটে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ ইমার্জিংদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৮ অপরাহ্ণ ১২, মার্চ ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম পর্বের ধারাবাহিকতা মিরপুরেও ধরে রেখে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে ৮ উইকেটের জয়ে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ ইমার্জিং দল।

শুক্রবার শের-ই-বাংলা স্টেডিয়ামে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ওয়ানডেতে উড়ন্ত জয়ই তুলেছে সাইফ হাসানের দল। চট্টগ্রামে প্রথম ওয়ানডে শুরুর পর পরিত্যক্ত হয়ে যায় কোভিড-বিভ্রাটে। পরের দুটিতে স্বাগতিকদের টানা জয়। সিরিজ জিতে এবার আইরিশদের হোয়াইটওয়াশের হাতছানি ইমার্জিং টাইগারদের সামনে।

চতুর্থ ওয়ানডেতে হোম অব ক্রিকেটে শুরুতে ব্যাট করা আয়ারল্যান্ডকে ৪৬.২ ওভারে কেবল ১৮২ রানে গুটিয়ে দেয় স্বাগতিকরা। পরে বাংলাদেশ ২ উইকেট হারিয়ে ৫১ বল অক্ষত রেখেই জয়ে নোঙর ফেলে।

লক্ষ্য তাড়ায় নেমে দ্রুত তানজিদ হাসান তামিম (২) ও ইয়াসির আলিকে (২) হারায় বাংলাদেশ। ওই শেষ। তারপর শুধু মাহমুদুল হাসান জয় ও তৌহিদ হৃদয়ের মুগ্ধতা ছড়ানো ব্যাটিং।

জয় ও হৃদয় দেড়শ পেরোনো অবিচ্ছিন্ন জুটি এনে জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন। ৮ চারে ১৩৫ বলে ৮০ রানে অপরাজিত থাকেন জয়। হৃদয় অপরাজিত থাকেন ৯ চারে ৯৭ বলে ৮৮ রানে।

আগে সফরকারীদের কোনো ব্যাটসম্যানকে ফিফটি পেরোতে দেয়নি বাংলাদেশ। সর্বোচ্চ ৪০ রান মার্ক অ্যাডায়ের। ৩৫ এসেছে রুহান প্রিটোরিয়াসের ব্যাটে।

Reneta

স্বাগতিকদের সুমন খান ৩১ রানে ৪ উইকেট নিয়ে সেরা। ২টি করে উইকেট নিয়েছেন মুকিদুল মুগ্ধ, রাকিবুল হাসান ও সাইফ হাসান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আয়ারল্যান্ড উলভসজয়বাংলাদেশ ইমার্জিং দললিড স্পোর্টসশামীমসাইফহৃদয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শিক্ষার্থীরা আর কোনো গুপ্ত রাজনীতি দেখতে চায় না: হুইপ রকিবুল ইসলাম

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের অনুষ্ঠানে গুলির পর ‘ফলস ফ্ল্যাগ’ বিতর্ক

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বিরিয়ানি ও তরমুজ খাওয়ার পর ভারতে এক মুসলিম পরিবারের ৪ জনের মৃত্যু

এপ্রিল ২৭, ২০২৬

স্বৈরাচারের দোসরাই বিএনপিকে স্বৈরাচারের দোসর বলে: প্রধানমন্ত্রী

এপ্রিল ২৭, ২০২৬

যত বাধাই আসুক উন্নয়ন পরিকল্পনাগুলো বাস্তবায়ন করব: প্রধানমন্ত্রী

এপ্রিল ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT