স্পোর্টস

জয় দিয়ে রক্তের স্মৃতি ভুললেন কেভিতোভা

জয় দিয়ে রক্তের স্মৃতি ভুললেন কেভিতোভা

নিজ ফ্ল্যাটে অজ্ঞাত সন্ত্রাসীর ছুরিতে আহত হওয়ার পর কোর্টে ফিরেই জয় পেয়েছেন পেত্রা কেভিতোভা। ফ্রেঞ্চ ওপেনে এদিন তিনি আমেরিকান জুলিয়া বোসেরাপকে ৬-৩ ৬-২ সেটে হারান।

গতবছর ডিসেম্বরে এক সকালে নিজের ফ্ল্যাটে আক্রান্ত হন কেভিতোভা। এটা ছিল এলোপাথাড়ি এক সন্ত্রাসী ঘটনা।

এদিন জয়ের পর শুরুতে কাঁদতে কাঁদতে বললেন, ‘আমি সেই রক্তাক্ত স্মৃতি ভুলেছি। এখানে আসাটা আনন্দের।’

কেভিতোভা হাসপাতাল থেকে ছাড়া পেয়ে মে মাসে অনুশীলন শুরু করেন। ফ্রেঞ্চ ওপেনকে সামনে রেখে প্রস্তুত হতে থাকেন। প্রথম ম্যাচে জয়ও পেলেন।

দুইবারের উইম্বলডন চ্যাম্পিয়ন কেভিতোভা প্রত্যাবর্তনের ম্যাচে জয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘খেলার সিদ্ধান্ত নেয়ায় আমি আনন্দিত।’

বিষয়:কেভিতোভা ফ্রেঞ্চ ওপেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…