চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়ের দুর্নীতি চাপা দিতেই শফিক রেহমান গ্রেফতার: খালেদা জিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৭ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০১৬
রাজনীতি
A A

প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের দুর্নীতি ঢাকতেই সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। যুক্তরাষ্ট্রে এফবিআই এজেন্টকে ঘুষ দেয়ার মামলার নথিতেই জয়ের একটি একাউন্টে আড়াই হাজার কোটি টাকা থাকার প্রমাণ মিলেছে বলে দাবি করেন বিএনপি চেয়ারপার্সন।

২০ দলীয় জোটের শরীক জাগপার ৩৬তম জাতীয় কনভেনশনে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেন,‘ এই টাকা বাংলাদেশের জনগণের টাকা। এভাবে দুর্নীতি-লুটপাটের মাধ্যমে অর্জিত টাকা বিদেশে পাচার করে সম্পদের পাহাড় গড়ে তোলা হয়েছে।

এই টাকার কথা ধামাচাপা দিতে প্রবীণ সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে অত্যাচার করা হচ্ছে’। জয়কে অপহরণ-হত্যাচেষ্টার ইস্যুটিকে সরাসরি মিথ্যা প্রচারণা উল্লেখ করে তিনি বলেন,‘ যুক্তরাষ্ট্রের আদালতের রায়েই এধরণের অভিযোগকে নাকচ করে দেয়া হয়েছে’।

খালেদা জিয়ার অভিযোগ গুপ্ত হত্যা ও কুপিয়ে হত্যার ঘটনায় আন্তর্জাতিক সন্ত্রাসীদের উপস্থিতির কথা অস্বীকার করলেও প্রকৃত অপরাধীদের শনাক্ত করতে পারছে না সরকার। সরকারই জঙ্গিবাদ উত্থানের পথ তৈরি করে দিচ্ছে বলে অভিযোগ তার।

বিএনপি সভানেত্রী বলেন,‘ বর্তমান সরকার দায় এড়াতে পারে না। নিয়মতান্ত্রিক রাজনীতি ও আইনের স্বাভাবিক প্রক্রিয়াকে রুদ্ধ করে দিয়ে তারাই জঙ্গিবাদের উত্থানের পথ করে দিচ্ছে ‘।

বক্তৃতায় বেগম জিয়া মার্কিন দূতাবাসের সাবেক কর্মকর্তা জুলহাজ মান্নান ও তার বন্ধু তনয় হত্যাসহ সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলো নিয়ে কথা বলেন। তিনি অভিযোগ করেন, সরকার খুনিদের না ধরে বিরোধীদলকে দায়ী করছে।

Reneta

খালেদা জিয়া বলেন, অন্যের শক্তির উপর ভর করে এই সরকার টিকে থাকতে পারবে না। সংকট নিরসনে অবিলম্বে আলোচনার কথাও বলেছেন তিনি।।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়াজাগপাসজিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দিল্লীর কাছে ২৭ রানে হারল কলকাতা

পরবর্তী

টাঙ্গাইলে হিন্দু দর্জি হত্যার দায় স্বীকার আইএস’র

পরবর্তী

টাঙ্গাইলে হিন্দু দর্জি হত্যার দায় স্বীকার আইএস’র

তাজাকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

সর্বশেষ

মেসির চোখে জল, অমিতাভ বচ্চনের হৃদয়ছোঁয়া বার্তা

জুলাই ২০, ২০২৬

সিনেমার বৈশ্বিক নেতৃত্বে ‘শঙ্খচিল’-এর গৌতম ঘোষ

জুলাই ২০, ২০২৬

আবারও গ্রেপ্তার হলেন আলোচিত সেই সাহেদ

জুলাই ২০, ২০২৬

বন্ধ্যাত্ব কী, কেন হয়?

জুলাই ২০, ২০২৬

স্পেনের রাজত্ব, মেসির কান্না আর চমকের বিশ্বকাপ শেষ হলো যেভাবে

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT