চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়ের তিন বছর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪২ পূর্বাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০১৯
বিনোদন
A A

তিন বছর পূর্ণ করে চতুর্থ বর্ষে পা রাখলো ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র সন্তান আব্রাম খান জয়। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম গ্রহণ করেন এই তারকা পুত্র। 

জন্মের পর থেকেই তুমুল আলোচনায় জয়! কেউ কেউ ছোট্ট জয়কে তার বাবার মতো ‘সুপারস্টার’ বলে সম্মোধন করেন! শাকিব-অপুর দাম্পত্য জীবনে বনিবনা না হওয়ায় তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে। জয় তার মা অপু বিশ্বাসের কাছে থাকে।

তবে কাজের মধ্যে শত ব্যস্ততায় ডুবে থাকলেও বাবা হিসেবে সন্তানের সব দায়িত্ব পালন করছেন শাকিব খান, এমনটাই জানালেন তিনি। অবসর পেলেই ছেলেকে পরম স্নেহে আগলে নেন। তার সঙ্গে খেলায় মেতে ওঠেন।

গেল বছর আব্রাম খান জয়কে ভর্তি করানো হয় রাজধানীর বারিধারায় আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (এআইএসডি)-তে। সেখানেও জয়কে ভর্তি করানোর জন্য গিয়েছিলেন শাকিব, সঙ্গে ছিলেন অপু বিশ্বাস।

শাকিব জানান, প্রতি সপ্তাহে ছেলেকে নিয়ে ঘুরতে বের হন তিনি। সবসময় জয়ের খোঁজ খবর রাখেন শাকিব খান।

এবার জন্মদিনে ছেলে জয়ের সঙ্গে সরাসরি দেখা হচ্ছে না বাবা শাকিবের। কারণ, ‘আগুন’ ছবির শুটিংয়ে শাকিব খান রয়েছেন কক্সবাজার।

Reneta

তবে জয়ের জন্মদিন জমকালোভাবে পালন করার উদ্যোগ নিয়েছেন মা অপু বিশ্বাস। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি কমিউনিটি সেন্টারে জয়কে নিয়ে জন্মদিন পার্টির আয়োজন করেছেন তিনি। সেখানে আমন্ত্রণ জানিয়েছেন কয়েকজন তারকাকেও।

সত্তরটির বেশি চলচ্চিত্রে জুটি বেঁধে অভিনয় করেন শাকিব খান ও অপু বিশ্বাস। তারা ২০০৮ সালে গোপনে বিয়ে করেন। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জয়ের জন্ম হয়। কিন্তু এই সবকিছুই গোপন ছিল। ২০১৭ সালের ১০ এপ্রিল দুপুরে ছেলেকে সঙ্গে নিয়ে টিভির একটি লাইভ অনুষ্ঠানে এসে অপু বিশ্বাস প্রকাশ করেন, শাকিব খান তার স্বামী, তাদের বিয়ে হয়েছে। আর তাঁদের একমাত্র সন্তান আব্রাম খান জয়।

তখন থেকেই শাকিব খান ও অপু বিশ্বাসের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে, তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। ২০১৭ সালের ২২ নভেম্বর অপু বিশ্বাসকে আইনজীবী শেখ সিরাজুল ইসলামের মাধ্যমে তালাক নোটিশ পাঠান শাকিব খান। ওইদিন থেকে আইন অনুযায়ী তিনমাস অর্থাৎ ৯০ দিন সময় ছিল এই তালাক কার্যকর হতে। চূরান্তভাবে ২০১৮ সালে ২২ ফেব্রুয়ারি শাকিব-অপুর বিচ্ছেদ কার্যকর হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপু বিশ্বাসআব্রাম খান জয়লিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রীর ইনভেস্টরস এক্সপো পরিদর্শন

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের দক্ষিণে নিরাপত্তা চৌকিতে হামলা, ৫ আধাসামরিক সেনা নিহত

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঐতিহাসিক আল আকসা মসজিদে ঢুকে পড়লো হাজারের বেশি ইসরায়েলি

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গাজী নজরুলের এমপি পদ কি বাতিল হবে, যা বলছে নির্বাচন কমিশন

জুলাই ২৩, ২০২৬

শিল্পকারখানার নষ্ট হওয়া তাপেই কোটি টাকার জ্বালানি সম্ভাবনা: গবেষণা তথ্য

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT