অপরাধ

জয়পুরহাটে কিশোরী ধর্ষণ মামলায় এক আসামী গ্রেপ্তার

হাতের বাঁধন ও শাস্তির প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

হাতের বাঁধন ও শাস্তির প্রতীক হিসেবে আঁকা একটি ছবি, যা বিচার ও শাস্তির গুরুত্ব বোঝায়।. Channel i News – চ্যানেল আই নিউজ

জয়পুরহাটের ক্ষেতলালে কিশোরী ধর্ষণ মামলার আলোচিত আসামী রেজাউল করিম বাদশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত অপরাধী জেলার কালাই পৌরসভার পাঁচশিরা বাজার এলাকার আলহাজ্ব দেলোয়ার হোসেনের ছেলে মাওলানা রেজাউল করিম বাদশা (৩৬)।

ধর্ষণে অভিযুক্ত বাদশা পূর্ব পরিচয়ের জেরে ক্ষেতলাল উপজেলার তিলাবুদুল গ্রামের এক কিশোরীকে গত ১ ও ৩ অক্টোবর জোরপূর্বক ধর্ষণ করে। পরে বিষয়টি জানাজানি হলে ওই কিশোরীর পরিবার থানায় ধর্ষণ মামলা দায়ের করলে বুধবার তাকে গ্রেপ্তার করে পুলিশ।

বাদশার পিতা দেলোয়ার হোসেন জানিয়েছেন, গ্রেপ্তারকৃত বাদশার ৫ স্ত্রী রয়েছে। এছাড়াও একাধিক নারীর সাথে তার অনৈতিক সম্পর্ক আছে বলেও জানান তিনি। তিনি ছেলের দৃষ্টান্তমূলক শাস্তি চান।

ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ নিরেন্দ্রনাথ মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত বাদশাকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিষয়:আসামী গ্রেপ্তার কিশোরী ধর্ষণ মামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…