চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নরসিংদীতে শিশু ধর্ষণ মামলায় আসামি গ্রেপ্তার

সুমন রায় সুমন রায়
১:৪২ অপরাহ্ণ ১১, এপ্রিল ২০২৫
- সেমি লিড, জনপদ, নরসিংদী
A A
নরসিংদীতে পুলিশ সদস্যদের সঙ্গে গ্রেপ্তারকৃত ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

নরসিংদীর শিবপুরে ১২ বছরের এক শিশু ধর্ষণ মামলায় আসামি নারায়ণ চন্দ্র পালকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

শুক্রবার (১১ এপ্রিল) সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, র‌্যাব-১১ নরসিংদী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম।

এর আগে বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে কুমিল্লায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মামলা হওয়ার ২৪ ঘন্টার মধ্যে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

Banglabid

গ্রেপ্তার নারায়ণ চন্দ্র পাল (৫০) নরসিংদীর শিবপুর উপজেলার কুন্দারপাড়া এলাকার কুমার বাড়ির মৃত সুভাষ চন্দ্র পালের ছেলে।

র‌্যাব জানায়, শিবপুরের কুন্দারপাড়া এলাকায় কিশোরীকে ধর্ষণের পর আসামি নারায়ণ চন্দ্র পাল পলাতক ছিলেন। তাকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা চালিয়ে আসছিলেন।

বৃহস্পতিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কুমিল্লা জেলার বুড়িচং থানার কংশনগর পশ্চিম বাজার এলাকার এক আত্মীয়ের বাড়ি থেকে নারায়ণ চন্দ্র পালকে গ্রেপ্তার করা হয়। তাকে শিবপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Reneta

গত মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে শিবপুরের কুন্দারপাড়া গ্রামে মহিলা মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ওই শিশু বাড়ির পাশে গাছ থেকে আম পাড়তে যায়। এসময় একই এলাকার নারায়ণ চন্দ্র পাল (৫০) ওই শিশুর মুখ চেপে ধরে পাশের ধান খেতে নিয়ে ধর্ষণ করে।

এসময় কিশোরীর চাচি ঘটনা দেখে ফেললে নারায়ণ চন্দ্র পাল দৌড়ে পালিয়ে যায়। পরে শিশুর স্বজন ও স্থানীয়রা নারায়ণ চন্দ্র পালের বাড়ি ভাঙচুর করে। পরে ভুক্তভোগী কিশোরীর বাবা শিবপুর মডেল থানায় মামলা করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসামী গ্রেপ্তারনরসিংদীশিশু ধর্ষণ মামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মঙ্গল শোভাযাত্রা এবার ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’

পরবর্তী

পর্তুগালে নথি জালিয়াতির অভিযোগে দুই বাংলাদেশি গ্রেপ্তার

পরবর্তী
স্পষ্ট পোশাক পরা দুই পুলিশ কর্মকর্তা রাস্তার পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

পর্তুগালে নথি জালিয়াতির অভিযোগে দুই বাংলাদেশি গ্রেপ্তার

সেলিমা রহমানের বক্তৃতা চলাকালে উপস্থিত নেতাকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্তর্বর্তী সরকারের পাঁচ বছর ক্ষমতায় থাকার অধিকার নেই: সেলিমা রহমান

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: সিইসি

আগস্ট ১৯, ২০২৬
ছবি: হবিগঞ্জের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস (জেমি)।

উচ্চ শিক্ষার স্বপ্নপূরণে ৭৪ লাখ টাকা বৃত্তি পেলেন হবিগঞ্জের জান্নাতুল

আগস্ট ১৯, ২০২৬

লন্ডন চলচ্চিত্র উৎসবের মূলপর্বেও প্রথমবার বাংলাদেশের সিনেমা

আগস্ট ১৯, ২০২৬
ইমরান খান ও তার স্ত্রী দুর্নীতির মামলায় জেল খাটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৯ মাস পর স্ত্রী ও বোনের সঙ্গে দেখা ইমরান খানের

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

স্যুটকেসে কিশোরীর মরদেহ, শ্বাসরোধে হত্যার প্রমাণ

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT