চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জ্যোতি সিনহার একক অভিনয় ‘কহে বীরাঙ্গনা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৩ অপরাহ্ণ ৩০, মার্চ ২০১৭
বিনোদন
A A
‘কহে বীরাঙ্গনা’ নাটকে জ্যোতি সিনহা

‘কহে বীরাঙ্গনা’ নাটকে জ্যোতি সিনহা

রাজধানীর সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে মণিপুরি থিয়েটারের নাটক ‘কহে বীরাঙ্গনা’। মাইকেল মধুসূদন দত্তের ‘বীরাঙ্গনা কাব্য’ অবলম্বনে ‘কহে বীরাঙ্গনা’র নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা।

মহাভারতের নারী চরিত্র ‘শকুন্তলা’, ‘দ্রৌপদী’, ‘দুঃশলা’আর ‘জনা’কে নিয়ে তৈরি হয়েছে নাটকের গল্প। এতে একক অভিনয় করবেন জ্যোতি সিনহা। এছাড়াও মূল অভিনেত্রীর সঙ্গে ভাবমুদ্রা রূপায়ণে থাকবেন স্মৃতি সিনহা, অরুণা সিনহা, প্রিয়াঙ্কা সিনহা, অনামিকা চ্যাটার্জী। সঙ্গীতে থাকবেন শর্মিলা সিনহা, বাদ্যে থাকবেন বিধান চন্দ্র সিংহ, বাবুচাঁন সিংহ।

২০১০ সালের ৩০ ডিসেম্বর জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে ‘কহে বীরাঙ্গনা’র প্রথম প্রদর্শনী হয়। এরপর ভারত ও বাংলাদেশের বিভিন্ন মঞ্চে নাটকটি প্রশংসিত হয়। ভারতের টাইমস অব ইন্ডিয়ার আমন্ত্রণে কলকাতায় নাটকটির প্রদর্শনী হয়। ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়ের আমন্ত্রণে আসাম ও ত্রিপুরায় নাটকটির প্রদর্শনী হয়েছে।

‘সেরা মঞ্চ নাটক’ হিসেবে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) প্রদত্ত ‘আব্দুল জব্বার খান পদক’ পেয়েছে ‘কহে বীরাঙ্গনা’।

‘কহে বীরাঙ্গনা’ নাটকে একক অভিনয় করেছেন জ্যোতি সিনহা
ট্যাগ: জ্যোতি সিনহা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলা হাইকোর্টে এমপি রানার জামিন মেলেনি

পরবর্তী

‘কোহলি শিশুসুলভ, ক্লাসলেস’

পরবর্তী

‘কোহলি শিশুসুলভ, ক্লাসলেস’

২১ আগ্নেয়াস্ত্র ও ১২৩৭ গুলিসহ সুন্দরবনের বনদস্যুদের আত্মসমর্পণ

সর্বশেষ

লিড নিয়েও শঙ্কায় শ্রীলঙ্কা, জয়ের পথে ভারত

আগস্ট ২৬, ২০২৬

নেপালে আকস্মিক ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বাড়ছে

আগস্ট ২৬, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিকম্প, কেমন আছেন অপু বিশ্বাস?

আগস্ট ২৬, ২০২৬

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুসংবাদ ছড়িয়ে আতঙ্ক, দায়ীদের শাস্তি দাবি

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যায় ১৬ জনের মৃত্যু, নিখোঁজ ৩৮৪ পর্যটক

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT