চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৮ বিভাগের ৮ নারী শিল্পী পাচ্ছেন নাট্য সম্মাননা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৪ অপরাহ্ণ ০৪, মার্চ ২০২৩
বিনোদন
A A

আগামী ৮ মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষ্যে বাংলাদেশের মঞ্চনাটকে সামগ্রিকভাবে নারীর মেধার মূল্যায়নে ৮ বিভাগের ৮ নারী অভিনয়শিল্পীকে ‘নাট্য সম্মাননা ২০২৩’ প্রদান করছে কাঁচখেলা।

ঢাকা বিভাগ থেকে বটতলা থিয়েটারের কাজী রুখসানা রুমা, সিলেট বিভাগ থেকে মনিপুরী থিয়েটারের জ্যোতি, চট্টগ্রাম বিভাগ থেকে কালপুরুষ নাট্য সম্প্রদায়ের শুভ্রা বিশ্বাস, রাজশাহী বিভাগ থেকে সংশপ্তক থিয়েটারের নিভা সরকার পূর্ণিমা, খুলনা বিভাগ থেকে যশোর বিবর্তনের সাবিকুননাহার কাকলী, রংপুর বিভাগ থেকে দিনাজপুর নাট্য সমিতির রেনু আরা বেগম, বরিশাল বিভাগ থেকে শব্দাবলী গ্রুপ থিয়েটারের তন্দ্রা মল্লিক এবং ময়মনসিংহ বিভাগ থেকে সাহিত্য সংসদ নাট্য প্রকল্প ও মুকুল ফৌজ সাংস্কৃতিক একাডেমির অভিনেত্রী আনোয়ারা সুলতানাকে এই সম্মাননা প্রদান করা হবে।

৮ মার্চ সন্ধ্যায় আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত গুণী অভিনয়শিল্পীদের ‘তীর-কাঁচখেলা নাট্য সম্মাননা ২০২৩’ প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি, এমপি।
বিশেষ অতিথি হিসেবে থাকছেন বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমন্ডলীর সদস্য লাকী ইনাম, দৈনিক ইত্তেফাক ও অনন্যা ম্যাগাজিনের সম্পাদক তাসমিমা হোসেন এবং সিটি গ্রুপের নির্বাহী পরিচালক (বিক্রয় ও বিপণন) জাফর উদ্দিন সিদ্দিকী।

কাঁচখেলা রেপার্টরি থিয়েটার একই সাথে আয়োজন করছে ৮-১২ মার্চ পর্যন্ত পাঁচ দিনব্যাপী নাট্য উৎসবের। উৎসবের উদ্বোধন করবেন গুণী নাট্যব্যক্তিত্ব আলেয়া ফেরদৌসী। প্রতিদিন সন্ধ্যা ৭টায় বাংলাদেশের খ্যাতনামা পাঁচটি মঞ্চনাটকের দল নাটক পরিবেশন করবে।

উৎসবে বটতলা থিয়েটারের রাইজ এন্ড শাইন, দেশ নাটকের নিত্যপুরাণ, বাতিঘরের মাংকি ট্রায়াল, ঢাকা থিয়েটারের পঞ্চনারী আখ্যান ও থিয়েটার আর্ট ইউনিটের আমেনা সুন্দরী পরিবেশিত হবে।

কাঁচখেলা রেপার্টরি থিয়েটারের প্রধান নির্বাহী অভিনেতা সায়েম সামাদ জানান, ‘প্রতি বছর মঞ্চনাটকের বিভিন্ন ক্ষেত্রে নারীর মেধার মূল্যায়নে সিটি গ্রুপ ও কাঁচখেলা রেপার্টরি থিয়েটার যৌথভাবে এই সম্মাননা প্রদান করছে। আমরা মনে করি, নারীর মেধার মূল্যায়নের মাধ্যমে মঞ্চনাটক নারীর অংশগ্রহণে আরও সমৃদ্ধ হবে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়জ্যোতি সিনহানারীনারী দিবসমঞ্চসম্মাননা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংবাদ প্রকাশের পর ইকনের পাশে জেলা প্রশাসন

জুলাই ২৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

হাসপাতালের কক্ষ থেকে নার্স হাছিনার মরদেহ উদ্ধার

জুলাই ২৩, ২০২৬
ছবি: বৃদ্ধ মা আয়েশা খাতুন

সন্তানদের অবহেলায় জীবিত থাকতেই নিজের কবর খুঁড়ে রাখলেন বৃদ্ধা মা

জুলাই ২৩, ২০২৬

খাদ্য উৎপাদনের বড় ধরনের ঝুঁকির মুখে বাংলাদেশ: ডব্লিউএফপি

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ছাত্রবিক্ষোভ ঠেকাতে ভারতীয় পুলিশ যাচ্ছে বাড়ি বাড়ি, নিয়েছে নতুন আরও কৌশল

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT