ক্রিকেট

জ্যোতির ব্যাটে জাতীয় লিগে নতুন চ্যাম্পিয়ন ময়মনসিংহ

ক্রিকেটার জ্যোতি ব্যাটিং করছেন, জাতীয় লিগে ময়মনসিংহের নতুন চ্যাম্পিয়ন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেটার জ্যোতি ব্যাটিং করছেন, জাতীয় লিগে ময়মনসিংহের নতুন চ্যাম্পিয়ন. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলেও চ্যাম্পিয়ন হতে শেষ রাউন্ডে জয়ের বিকল্প ছিল না। জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যাটে বড় ব্যবধানেই রাজশাহীকে হারিয়েছে ময়মনসিংহ। মেয়েদের জাতীয় ক্রিকেট লিগের ১৩তম আসরে প্রথমবার চ্যাম্পিয়ন হল বিভাগটি।

সোমবার দুপুরে রাজশাহীর বাংলা ট্র্যাক একাডেমি মাঠে আগে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩২ রান তোলে ময়মনসিংহ। ৬৪ বলে ৮০ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন জ্যোতি। মারেন ৬টি চার, ৪টি ছয়। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান করেন স্বর্ণা আক্তার।

জবাব দিতে নেমে ৮৪ রানে গুটিয়ে যায় রাজশাহী বিভাগ। রয়ে যায় ৩ ওভার। সর্বোচ্চ ৪০ রান করেন মিষ্টি রানী সাহা।

মুমতা হেনা ও স্বর্ণা তিনটি করে উইকেট নেন। ফুয়ারা বেগম ও রূপা আবেদীন নেন দুটি করে উইকেট।

সিঙ্গেল লিগ পদ্ধতির আসরে রানার্সআপ হয়েছে চট্টগ্রাম বিভাগ। চ্যাম্পিয়নদের চেয়ে ১ পয়েন্ট কম তাদের।

৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ময়মনসিংহ। ১১ পয়েন্ট চট্টগ্রামের। আট বিভাগীয় দলের প্রতিযোগিতায় সবচেয়ে তলানীর দল এবার ঢাকা।

বিষয়:২০২৪ নিগার সুলতানা মেয়েদের জাতীয় লিগ রাজশাহী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…