ফুটবল

জেসুসের হালি গোল, ম্যানসিটির কাছে বিধ্বস্ত ওয়াটফোর্ড

Manchester City player celebrating a goal during a match. Channel i News - চ্যানেল আই নিউজ

Manchester City footballer celebrating a goal on the field with fans in the background. Channel i News – চ্যানেল আই নিউজ

ব্রাজিলিয়ান স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুসের হ্যাটট্রিকসহ করলেন এক হালি গোল। আরেকটি করলেন স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। তাতে ওয়াটফোর্ডকে ৫-১ গোলে বিধ্বস্ত করে ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা জয়ের রাস্তা মসৃণ করার কাজটা ঠিকঠাক করছে ম্যানচেস্টার সিটি।

৩৩ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে টেবিল টপার ম্যানসিটি। এক ম্যাচ কম খেলা লিভারপুলের পয়েন্ট ৭৬। চেলসি ৩১ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে টেবিলের আছে। ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-১ গোলে হারানো আর্সেনাল ৩৩ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে চার নম্বরে উঠে এসেছে।

ইংলিশ প্রিমিয়ার লিগে বাকি থাকা সব ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন হওয়া সম্ভব আর খেলোয়াড়রা এটা জানে। দিন তিনেক আগে এমনটাই বলেছিলেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। তার কথা অক্ষরে অক্ষরে পালনের পথে ওয়াটফোর্ডকে উড়িয়ে দিল সিটি। আরও নির্দিষ্টভাবে বললে জেসুস।

শনিবার ইতিহাদে হওয়া ম্যাচের ৪ মিনিটেই লিড পায় স্বাগতিকরা। ওলেক্সান্ডার জিনচেঙ্কোর অ্যাসিস্টে বল পেয়ে ডান পায়ে জেসুস লক্ষ্যভেদ করেন। ২৩ মিনিটে কেভিন ডি ব্রুইনের ক্রসে হেডে বল জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার।

পাঁচ মিনিট পর আইভরি কোস্টে জাতীয় দলের লেফট ব্যাক হাসানে কামারা গোল করে ওয়াটফোর্ডের হয়ে ব্যবধান কমান। তখনো বোঝা যায়নি অতিথি দলের উপর দিয়ে বয়ে যাবে ঝড়।

৩৪ মিনিটে জেসুসের পাসে বল নিয়ে ডান পায়ের দূরপাল্লার শটে নিশানাভেদ করেন রদ্রি।

বিরতির পর হ্যাটট্রিক পূর্ণ করেন জেসুস। প্রতিপক্ষের এক খেলোয়াড় তাকে ডি বক্সের ভেতর ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। ৪৯ মিনিটের মাথায় নিজেই স্পট কিক নেন ২৫ বছর বয়সী এই ফুটবলার।

হ্যাটট্রিক করেও থামেনি জেসুসের গোলক্ষুধা। ৫৩ মিনিটে ডি ব্রুইনের পাসে বল নিয়ে ডান প্রান্ত থেকে নেয়া শটে নিজের চতুর্থ গোলের দেখা পান এই স্ট্রাইকার।

বিষয়:ইপিএল ম্যানসিটি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…