চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেলখানায় কাউকে ছাড়াই নারীর সন্তান প্রসব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৫ অপরাহ্ণ ৩১, আগস্ট ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

একা একা দুঃসহ প্রসব বেদনা সহ্য করে ফুটফুটে ছেলের জন্ম দিয়েছেন যুক্তরাষ্ট্রের এক কয়েদি। এ ঘটনায় সমালোচনার ঝড় বইছে। এমনকি ঘটনাটির জেরে জেলখানার নিয়মে পরিবর্তনও এনেছে কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের কলারাডো অঙ্গরাজ্যের ডেনভারের একটি জেলখানায় ২০১৮ সালের ৩১ জুলাই এ ঘটনা ঘটে। তবে সম্প্রতি ঘটনাটির ভিডিও প্রকাশ এবং মামলা হওয়ায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান জানায়, সানসেজ নামের সন্তানসম্ভবা ওই নারী জেলখানার হাসপাতালের একটি সেলে ছিলেন। ওই সেলেই কারো সহায়তা ছাড়া সন্তান প্রসব করেন সানসেজ।

সানসেজের আইনজীবীর সরবরাহ করা ভিডিওতে দেখা গেছে, একবার দায়িত্বরতদের কাছে সহায়তা চান সাননসেজ। এরপর ব্যথা নিয়ে সানসেজ একটি সরু বিছানায় শুয়ে পড়েন। কর্তৃপক্ষকে জানানোর পাঁচ ঘণ্টা পর ওই সরু বিছানাতে কারো সহায়তা ছাড়াই ছেলের জন্ম দেন সানসেজ। এরপর সেখানে একজন নার্স যান এবং তার ছেলেকে কোলে নেন। তার রক্তক্ষরণ এবং পানি প্রবাহের কথা কর্তৃপক্ষকে জানানোর পরও অ্যাম্বুলেন্স না ডাকায় মামলা দায়ের করেছেন সানসেজ।

গত বুধবার দায়ের করা মামলায় বলা হয়েছে, রক্তক্ষরণের পরও অ্যাম্বুলেন্স না ডেকে জেল কর্তৃপক্ষ ‘‘সহায়তার পরিবর্তে নিষ্ঠুরভাবে সুবিধা খুঁজেছে’’। সানসেজের জন্য অ্যাম্বুলেন্স বলাই ছিল, কিন্তু আনুষ্ঠানিকতার দোহাই দিয়ে কর্তৃপক্ষ তা ডাকেনি।

এতে আরও বলা হয়েছে, প্রসবের পর কোন নার্স সানসেজেরে ছেলেকে বেশ কয়েক মিনিট পরিষ্কার করেননি। এমনকি নাড়ি কাটার মতো কোন যন্ত্রও তাদের কাছে ছিল না। দমকলকর্মীরা আসার আগে ১৫ মিনিট নাড়ি কাটা হয়নি।

Reneta

ডেনেভারের শেরিফ বিভাগ থেকে বৃহস্পতিবার বলা হয়েছে, এখন থেকে সন্তানসম্ভবা কয়েদিদের যেকোন অবস্থায় প্রয়োজন হলে হাসপাতালে নেয়া হবে। আগে এসব ক্ষেত্রে কয়েদিদের জেলখানার নার্সদের কাছে নেয়া হতো। কিন্তু এখন তাদেরকে হাসপাতালে স্থানান্তরের অনুমতি দেয়া হয়েছে। 

এ ঘটনায় সানসেজ কোন মন্তব্য করনেনি। তবে গত বছর ঘটনার পর তিনি একটি টেলিভিশন চ্যানেলকে বলেন জেলখানায় কয়েদিদের ‘‘আবর্জনার’’ মতো দেখা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুক্তরাষ্ট্রসন্তান প্রসব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সেরা ৮ মোবাইল ভিডিও এডিটিং অ্যাপ

পরবর্তী

মোদির নাম নিতেই বিদ্যুৎস্পৃষ্ট পাকিস্তানের রেলমন্ত্রী

পরবর্তী

মোদির নাম নিতেই বিদ্যুৎস্পৃষ্ট পাকিস্তানের রেলমন্ত্রী

বৃষ্টিতে বাংলাদেশ-পাপুয়া নিউ গিনি পয়েন্ট ভাগাভাগি

সর্বশেষ

ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি ক্রিস্টিয়ান রোমেরো

জুলাই ২০, ২০২৬

যেসব প্রক্রিয়াজাত খাবার প্রায় প্রতিদিন খাচ্ছেন, সেসবেই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি

জুলাই ২০, ২০২৬

একই সময়ে ছেলে ও মেয়েদের বিশ্বকাপ জেতা একমাত্র দেশ স্পেন

জুলাই ২০, ২০২৬

গলা ধাক্কা দিয়ে ম্যাচ শেষ হওয়ার পর লাল কার্ড দেখেছেন পারেদেস

জুলাই ২০, ২০২৬

প্রিজারভেটিভে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের আশঙ্কা: সতর্ক করলেন ফরাসি গবেষকরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT