বিনোদন

‘জেমস বন্ড’ হতে চান ‘সুপারম্যান’

Fashionable man in white suit with flower, thoughtful pose. Channel i News - চ্যানেল আই নিউজ

A man in a white suit with a flower, striking a thoughtful pose, against a dark background. Channel i News – চ্যানেল আই নিউজ

‘জেমস বন্ড’-এর নতুন ছবি ‘নো টাইম টু ডাই’ মুক্তি পাবে নভেম্বরে। তাই ‘জেমস বন্ড’ নিয়ে চলছে মাতামাতি। সম্প্রতি ‘সুপারম্যান’ তারকা হেনরি কেভিল জানিয়েছেন, ‘জেমস বন্ড’ চরিত্রে তার কাজ করার ইচ্ছার কথা।

‘ম্যান অফ স্টিল’ দিয়ে বড় পর্দায় সুপারম্যান হিসেবে প্রত্যাবর্তন করা ৩৭ বছর বয়সী অভিনেতা কেভিল এক সাক্ষাৎকারে জানিয়েছেন ‘জেমস বন্ড’ চরিত্রে কাজ করার ইচ্ছা আছে তার। তিনি আরও জানান, ২২ বছর বয়সে এই চরিত্রের জন্য অডিশনও দিয়েছিলেন তিনি।

‘নো টাইম টু ডাই’ ছবিতে ‘জেমস বন্ড’ চরিত্রে শেষবারের মতো দেখা যাবে ড্যানিয়েল ক্রেগকে। এরপর জেমস বন্ড চরিত্রে আসছেন আইরিশ অভিনেতা টম হার্ডি। গত জুনে সফল অডিশনের পর ‘জেমস বন্ড’ চরিত্রের জন্য নির্বাচিত হয়েছেন টম হার্ডি। টাইমস অব ইন্ডিয়া

বিষয়:জেমস বন্ড টম হার্ডি ড্যানিয়েল ক্রেগ নো টাইম টু ডাই হেনরি কেভিল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…