চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেমস বন্ড চরিত্রে অভিনয়ের বয়স নেই: ড্যানিয়েল ক্রেগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২১ অপরাহ্ন ২৪, আগস্ট ২০২১
বিনোদন
A A

জেমস বন্ড চরিত্রের সাথে যেন মিশে গেছেন ড্যানিয়েল ক্রেগ। এ বছর নো টাইম টু ডাই’ ছবিতে জেমস বন্ড চরিত্রে পঞ্চমবারের মতো দেখা যাবে তাকে। এক সাক্ষাৎকারে অভিনেতা বলেছেন, জেমস বন্ড চরিত্রে অনেক ঝুঁকিপূর্ণ দৃশ্যে অভিনয় করতে হয়, সেই বয়সটা তার নেই। তাই চরিত্রটি ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

২০০৬ সালে জেমস বন্ড সিরিজের ‘ক্যাসিনো রয়েল’ ছবির একটি ঝুঁকিপূর্ণ দৃশ্যে অভিনয় করতে গিয়ে দুটি দাঁত হারাতে হয়েছে ড্যানিয়েল ক্রেগকে। ২০০৮ সালে ‘কোয়ান্টাম অব সোলেস’-এর সময় কাঁধের পেশি ছিঁড়ে ফেলেছিলেন ক্রেগ। ‘নো টাইম টু ডাই’ এর শুটিং করতে গিয়ে পায়ের আঙুল ভেঙে ফেলেছিলেন অভিনেতা।

এক সাক্ষাৎকারে ক্রেগ বলেন, ‘আমি এখনও স্টান্ট করি, কারণ আমি উপভোগ করি। আগেও করতাম, বন্ড হওয়ার আগেও। তবে এখন বয়স হয়েছে। আঘাত পেলে আগের মতো ফিরতে পারি না। প্রতিটি বন্ড সিনেমাতেই আঘাত পেয়েছি শুটিং-এ।’

সাক্ষাৎকারে ড্যানিয়েল ক্রেগ আবারও নিশ্চিত করেছেন, ‘নো টাইম টু ডাই’ জেমস বন্ড চরিত্রে তার শেষ ছবি। তিনি বলেন, ‘অবশ্যই এটি শেষ। এখন অন্য কারো এই দায়িত্ব নেয়ার সময় এসেছে।’

ড্যানিয়েল ক্রেগ বর্তমানে ‘নাইভস আউট’ ছবির সিকুয়েলের শুটিং করছেন।

২৮ সেপ্টেম্বর ‘নো টাইম টু ডাই’ ছবির প্রিমিয়ার হবে লন্ডনের বিখ্যাত রয়্যাল অ্যালবার্ট হলে। এরপর ৮ অক্টোবর যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে ছবিটি। কইমই

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জেমস বন্ডড্যানিয়েল ক্রেগলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ফুয়েল পাস বিডি’ আ্যাপ নিয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সুখবর

এপ্রিল ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী সম্পূর্ণ উন্মুক্ত, তবে নতুন শর্ত আরোপ করেছে ইরান

এপ্রিল ১৮, ২০২৬

হরমুজ সংকট: ৫০ দিনে ৫০ বিলিয়ন ডলার তেলের ক্ষতি

এপ্রিল ১৮, ২০২৬

“আইএমএফের কিস্তি স্থগিতের খবরটি সত্য নয়”

এপ্রিল ১৮, ২০২৬

চার নতুন মুখ নিয়ে বাংলাদেশে আসছে পাকিস্তান

এপ্রিল ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT