বিনোদন

‘জেমস বন্ড’কে বিদায় জানাতে গিয়ে আবেগপ্রবণ ড্যানিয়েল ক্রেগ

অ্যাম্বুলেন্সে বসে একজন পুরুষের ছবি, শহরের ব্যস্ত পরিবেশের মধ্যে. Channel i News - চ্যানেল আই নিউজ

শহরের রাস্তায় একটি পুরানো গাড়িতে বসে একজন পুরুষের ছবি, শহুরে জীবন ও চলাচলের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

এবছরের সবচেয়ে প্রতীক্ষিত ছবিগুলোর একটি নো টাইম টু ডাই। এই ছবিতে শেষবারের মতো জেমস বন্ড চরিত্রে দেখা মিলবে ড্যানিয়েল ক্রেগের। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে শুটিং এর শেষ দিনে অভিনেতাকে বিদায়ি বক্তব্য দিতে দেখা গেছে।

ভিডিওতে দেখা গেছে চোখের পানি আটকে রাখতে হিমশিম খাচ্ছেন ড্যানিয়েল ক্রেগ। তাকে ঘিরে দাঁড়িয়ে আছে নো টাইম টু ডাই ছবির পুরো টিম।

অভিনেতা বলেন, ‘এই ছবিগুলো সম্পর্কে আমার মতামত আগেও বহুবার জানিয়েছি। যাই হোক…ছবিগুলোর প্রতিটি মুহূর্তই ভালবেসেছি। বিশেষ করে এই ছবিটির, কারণ প্রতি সকালে উঠে আপনাদের সঙ্গে কাজ করার সুযোগ পাই। এটা আমার জীবনে পাওয়া অনেক বড় সম্মান।’

ক্যারি জোজি ফুকুনাগা পরিচালিত ‘নো টাইম টু ডাই’ সিনেমায় ড্যানিয়েল ক্রেগ ছাড়াও অভিনয় করেছেন লিয়া সিডাউক্স, বেন হুই’শ, নাওমি হ্যারিস, জেফরি রাইট, ক্রিসটোফ ওয়াল্টজ, ররি কিনিয়ার, র্যাল্ফ ফিয়েনস, রামি মালেক, লাশানা লিঞ্চ, ডেভিড ড্যান্সেক প্রমুখ।

যুক্তরাজ্যে ২৯ সেপ্টেম্বর মধ্যরাতে মুক্তি পাবে বহু প্রতীক্ষিত ‘নো টাইম টু ডাই।’

বিষয়:জেমস বন্ড ড্যানিয়েল ক্রেগ নো টাইম টু ডাই

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…