রকস্টার জেমসের হাতে গিটারের চেয়ে ইদানিং ক্যামেরায় বোধহয় বেশি উঠছে! অন্তত সামাজিক মাধ্যমে তার অ্যাক্টিভিটি এমন ইঙ্গিতই দেয়!
কারো অজানা নয় যে, দারুণ ছবিও তুলেন নগর বাউল জেমস। বিভিন্ন সময়ে তার ক্যামেরার ক্লিকে দারুণ সব মুহূর্ত কিংবা তারকা মুখের ভিন্ন উপস্থাপনা মুগ্ধ করেছে নেটিজেনদের।
এবার তার ক্যামেরায় ধরা পড়লেন দেশের তারকা অভিনেত্রী জয়া আহসান।
বৃহস্পতিবার দুপুরে নিজের ফেসবুকে জয়া আহসানের ছবি পোস্ট করেন রকস্টার জেমস। শুধু তাই নয়, জয়াকে নিয়ে ছোট্ট ক্যাপশনও দিয়েছেন ‘দুষ্টু ছেলের দল’ এর এই গায়ক। ক্যাপশনে তিনি লেখেন, ‘রূপালি পর্দার মাস্টার জয়া আহসান!’
আর ছবিসহ এমন স্ট্যাটাসের পরেই রীতিমত হুলুস্থুল কাণ্ড। জেমস ভক্তরাতো বটেই, জয়া আহসানের ভক্ত অনুরাগীরাও ছবিটি নিয়ে উচ্ছ্বসিত।
এরআগে গেল বছরের আগস্টে নিজের নতুন লুক ফেসবুকে দিয়ে চমকে দিয়েছিলেন জেমস।







