প্রবাস সংবাদ

জেদ্দা বাংলা স্কুলের শিক্ষক আবুল খায়ের মারা গেছেন

জেদ্দা বাংলা স্কুলের শিক্ষক আবুল খায়েরের ছবি, বাংলাদেশি শিক্ষকের মৃত্যু সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

জেদ্দা বাংলা স্কুলের শিক্ষক আবুল খায়েরের ছবি, তিনি বাংলাদেশি শিক্ষকদের মধ্যে একজন।. Channel i News – চ্যানেল আই নিউজ

দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে জেদ্দাস্থ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক মো. আবুল খায়ের মারা গেছেন।

জেদ্দার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৭ বছর।

বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ সূত্রে জানা গেছে: তিনি দুই কন্যা সন্তানের জনক। তার অকাল মৃত্যুতে জেদ্দাস্থ বাংলাদেশ কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া। দেশ বিদেশে রয়েছে তার অসংখ্য ছাত্র ছাত্রী। বাংলাদেশের যশোর জেলায় তার পৈত্রিক নিবাস।

আজ বুধবার জেদ্দাস্থ মসজিদ আল কাওসারে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

বিষয়:শোক সংবাদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…