চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেতার খুশিতে চুক্তি বাড়ল বার্সার চারজনের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৯ অপরাহ্ণ ২১, অক্টোবর ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

হাঙ্গেরিয়ান ক্লাব ফেরেন্সভারোসকে ৫-১ গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগে নতুন মৌসুমের শুরুটা ভালোই হয়েছে বার্সেলোনার। গত মৌসুমে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৮-২ গোলে হারের লজ্জায় অল্প হলেও প্রলেপ পড়েছে। সেই খুশিতেই কিনা, ম্যাচ জেতার ৩০ মিনিটের মধ্যে চার ফুটবলারের সঙ্গে চুক্তি নবায়নের কথা ঘোষণা করেছে বার্সা।

ফেরেন্সভারোসের বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখেছেন সেন্টার ব্যাক জেরার্ড পিকে। মন খারাপ থাকলে ম্যাচ শেষে ভুলে যাওয়ার কথা স্প্যানিশ ডিফেন্ডারের। ২০২৪ সাল পর্যন্ত যে বাড়ানো হয়েছে তার চুক্তি।

বার্সার হয়ে ১৩ মৌসুম খেলা পিকের আগের চুক্তি ২০২২ সালে শেষ হয়ে যাওয়ার কথা। ৩৩ বছর বয়সী ডিফেন্ডারের সঙ্গে আরও দুবছর চুক্তি বাড়িয়েছে বার্সা। ২০২৪ সাল পর্যন্ত ন্যু ক্যাম্পে থাকবেন পিকে, রিলিজ ক্লজ ধরা হয়েছে ৫০০ মিলিয়ন ইউরো।

গত কয়েকমাস ধরে মার্ক আন্দ্রে টের স্টেগেনের সঙ্গে চুক্তি বাড়ানোর চেষ্টায় ছিল বার্সা। ২০১৪ সালে বরুশিয়া মনশেনগ্লাডবাখ থেকে ন্যু ক্যাম্পে আসা জার্মান গোলরক্ষকের পুরনো চুক্তির মেয়াদ ছিল ২০২২ সাল পর্যন্ত, নতুন চুক্তিতে ২০২৫ পর্যন্ত তাকে ধরে রাখা নিশ্চিত করেছে বার্সা। রিলিজ ক্লজ ৫০০ মিলিয়ন ইউরো।

২০১৮ সালে সেভিয়া থেকে ক্লেমেন্ট ল্যাংলেকে নিয়ে আসে বার্সা। ২৫ বছর বয়সী ফরাসি মিডফিল্ডারের পারফরম্যান্সে খুশি কাতালান ক্লাবটি। ২০২৬ সাল পর্যন্ত মেয়াদ বাড়িয়ে তার বাই আউট ক্লজ ধরা হয়েছে ৩০০ মিলিয়ন ইউরো।

২০১৯ সালে আয়াক্স থেকে ফ্রেঙ্কি ডি ইয়ং পাড়ি জমান বার্সায়। ২৩ বছর বয়সী মিডফিল্ডারকে ভাবা হয় ভবিষ্যতের অন্যতম সেন্টার মিডফিল্ডার হিসেবে। ২০২৬ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়ে তার রিলিজ ক্লজ ধরা হয়েছে ৪০০ মিলিয়ন ইউরো।

Reneta

চার খেলোয়াড়ের চুক্তি নবায়ন করলেও বার্তেমেউয়ের বোর্ডের সামনে আসল চ্যালেঞ্জ দলের মূল তারকা লিওনেল মেসির চুক্তি বাড়ানো। ২০২১ সালে বার্সার সঙ্গে চুক্তি শেষ হয়ে যাবে আর্জেন্টাইন মহাতারকার। অবশ্য বার্তেমেউয়ের সঙ্গে বসে মেসি যে নতুন চুক্তি করবেন না তাও একপ্রকার দৃশ্যমান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কৌতিনহোচ্যাম্পিয়ন্স লিগডেম্বেলেপিকেফাতিবার্সাবার্সেলোনামেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গ কেন ভারতের অন্য রাজ্যগুলো থেকে আলাদা, নির্বাচন নিয়ে নানা কথা

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের ওপর নজরদারি নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি: বাণিজ্য মন্ত্রী

এপ্রিল ২০, ২০২৬

ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র

এপ্রিল ২০, ২০২৬

সব দিন সবার জন্য ভালো যায় না: নাহিদ রানা

এপ্রিল ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT