স্পোর্টস

জুটি বাঁধছেন নাদাল-ফেদেরার

নাদাল ও ফেদেরার টেনিস ম্যাচের পর বন্ধুত্বপূর্ণ হাত মেলাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নাদাল ও ফেদেরার টেনিস ম্যাচের পর বন্ধুত্বপূর্ণভাবে হাত মেলাচ্ছেন, যা স্পোর্টসের বন্ধুত্বের উদাহরণ।. Channel i News – চ্যানেল আই নিউজ

কোর্টে একে অপরের চিরপ্রতিদ্বন্দ্বী। কিন্তু খেলার বাইরে দুজনার নিখাদ বন্ধুত্ব। সেই সম্পর্ককে এবার কোর্টেও টেনে আনার সম্ভাবনা দেখাচ্ছেন রজার ফেদেরার এবং রাফায়েল নাদাল। দুই টেনিস কিংবদন্তিকে দেখা যেতে পারে এক সঙ্গে পিঠে পিঠ লাগিয়ে লড়তেও!

লেভার কাপেই দেখা যেতে পারে নাদাল-ফেদেরার জুটি। সেই টুর্নামেন্টেই দ্বৈতে একে অপরের জন্য লড়তে পারেন এই দুই টেনিস তারকাকে।

দ্বৈতে এক হলেও এককে কিন্তু একে অপরের বিপক্ষে লড়বেন রাফা-ফেডএক্স। সঙ্গে থাকছেন র‍্যাঙ্কিংয়ের আরও চার শীর্ষ তারকা। ১১টি গ্র্যান্ডস্লাম জয়ী কিংবদন্তি রড লেভারের সম্মানেই আয়োজিত হবে এই টুর্নামেন্ট।

একসঙ্গে জুটি বাঁধার ব্যাপারে ফেদেরার-নাদালের আগ্রহটাও চোখে পড়ার মত। চিরপ্রতিপক্ষের সঙ্গে জুটি বাঁধতে ফেদেরারের ইচ্ছা ইতিবাচক। আর নাদালের ভাষায় ‘একজন কিংবদন্তির সঙ্গে খেলতে পারাটা ভীষণ সম্মানের।’

বিষয়:রজার ফেদেরার রাফায়েল নাদাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…