সুইস কিংবদন্তি রজার ফেদেরার পেশাদার টেনিস ছেড়েছেন ২০২২ সালে। তিন বছর পেরিয়ে কোর্টে ফিরছেন তিনি। অংশ নেবেন চলতি বছরের চীনা সাংহাই মাস্টার্সে। তারকাদের নিয়ে প্রদর্শনী ম্যাচে তাকে কোর্টে দেখা যাবে আবারও।
২০২২ সালে লেভার কাপের পর র্যাকেট তুলে রাখেন ফেদেরার। তার ঝুলিতে আছে ২০টি গ্র্যান্ড স্লাম। ৪৪ বর্ষী মহাতারকার পেশাদার শেষ ম্যাচে সঙ্গী ছিলেন স্প্যানিশ কিংবদন্তি রাফায়েল নাদাল। বিদায়ী ডাবলসে তারা হেরে যান জ্যাক শক ও ফ্রান্সের তিয়াফোর জুটির বিপক্ষে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় ফেদেরার জানিয়েছেন, সমর্থকরা ১০ অক্টোবর প্রীতি তারকা দ্বৈতের ম্যাচে আবারও তাকে কোর্টে দেখতে পাবেন।
বলেছেন, ‘খুবই খুশি রোলেক্স সাংহাই মাস্টার্সে কুইহোং স্টেডিয়ামে ফিরবো। সাংহাই আমার কাছে বিশেষ স্থান। টেনিসের প্রতি ভালোবাসা, অনেক স্মৃতি ও সমর্থকদের ভালোবাসা পেয়েছি সাংহাইয়ে।’







