চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিয়া হত্যাকাণ্ডে মামলা কেন চললো না: তথ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৫ অপরাহ্ণ ১৩, জুলাই ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

জিয়াউর রহমান হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর বিএনপি দু’বার রাষ্ট্রক্ষমতায় থাকলেও জিয়া হত্যা মামলা চালানো হলো না কেন? এমন প্রশ্ন রেখে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের মুখপাত্র ড. হাছান মাহমুদ বলেছেন: মামলাটা কেন চললো না তা রহস্য, জিয়া হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপির সিনিয়র কোন নেতা জড়িত কিনা তা খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে।

শনিবার বঙ্গবন্ধু এভিনিউস্থ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘১৬ জুলাই জননেত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস’ উপলক্ষে আলোচনা এক সভায় তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন: জিয়ার হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপির উর্ধ্বতন নেতারা জড়িত কি না সেটি খুঁজে বের করা দরকার। জিয়াউর রহমানের মৃত্যুর পর আপনারা দুই বার ক্ষমতায় ছিলেন, কিন্তু জিয়া হত্যার মামলা করলেন না কেনো? মামলাটা চালালেন না কেন। এই রহস্যটা খুঁজে বের করা দরকার।

তিনি বলেন: জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের কারণে সবচাইতে লাভবান ব্যক্তি হচ্ছে তারেক রহমানের মা খালেদা জিয়া।

হাছান মাহমুদ বলেন: জিয়াউর রহমানের মৃত্যুর কারণে খালেদা জিয়া দুই বার প্রধানমন্ত্রী হয়েছেন। আর বিএনপির মত একটি দলের চেয়াপারসনের পদ পেয়েছেন। জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের কারণে সবচাইতে বেনিফিসিয়ারী বেগম খালেদা জিয়া।

তথ্যমন্ত্রী বলেন: জিয়াউর রহমান তার ক্ষমতাকে নিষ্কণ্টক করার জন্য হাজার হাজার সেনা অফিসারকে হত্যা করেছেন। ছুটিতে থাকা সেনাবাহিনীর অফিসারকে ধরে এনে ফাঁসি দেয়া হলো। তারা জানলোও না কী কারণে তাকে ফাঁসি দেয়া হলো। এভাবে বিনা বিচারে সেনাবাহিনীর শত শত অফিসারকে হত্যা করা হয়েছে।

Reneta

আওয়ামী লীগের মুখপাত্র বলেন: আমি মনে করি জিয়াউর রহমান ৭৫ এর ১৫ আগষ্ট হত্যাকাণ্ডের সাথে ওতপ্রোতভাবে জড়িত। একটি কমিশন গঠন করে যারা ১৫ আগস্ট হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের সাথে জড়িত তাদের বিচার করা প্রয়োজন। তাহলে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন: বিএনপির দৈন্য দশা একজন নেতা খুঁজে পেল না। তাই তারা ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলার দণ্ডপ্রাপ্ত আসামি এবং দুর্নীতি মামলার আসামি তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করলেন। তিনি সাত সমুদ্র তেরো নদীর পাড়ে বসে নানা কথা বলেন। রাজনীতি করতে হলে সাহস থাকতে হয়। রাজনীতি করলে হলে বুলেটের সামনে দাঁড়াতে হয়। যে পারে না, সেই রাজনীতিবিদ দলের নেতৃত্ব দিলেও পারে না। সেই রাজনীতিবিদ সঠিক রাজনীতিবিদ নয়।

আয়োজক সংগঠনের সহ-সভাপতি রফিকুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তৃতা করেন, সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের প্রচার সম্পাদক আখতার হোসেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক সুদীপ চন্দ্র হালদার, চিত্র নায়িকা শাহ নূর প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগড. হাছান মাহমুদতথ্যমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT