চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: একাংশের পুন:তদন্ত আবেদনের আদেশ বৃহস্পতিবার

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
১:২৫ অপরাহ্ণ ০৮, মার্চ ২০১৭
আদালত
A A
মুন সিনেমা হল

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার একাংশের পুন:তদন্ত চেয়ে হাইকোর্টে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা আবেদনের শুনানি শেষ হয়েছে। আদালত বৃহস্পতিবার এবিষয়ে আদেশের জন্য দিন ধার্য করেছেন।

বিচারপতি এম. এনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার এ বিষয়ে শুনানি নিয়ে আদেশের দিন ধার্য করেন।

আদালতে খালেদার পক্ষে ছিলেন আইনজীবী আব্দুর রেজাক খান ও আইনজীবী জাকির হোসেন ভূঁইয়া।

Banglabid

গত ৭ মার্চ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার একাংশের পুন:তদন্ত চেয়ে হাইকোর্টে আবেদন করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

নিম্ন আদালতে একই আবেদন করা হলে তা খারিজ করে দেওয়ায় হাইকোর্টে আবেদন করেন বলে মঙ্গলবার জানান খালেদা জিয়ার আইনজীবী জাকির হোসেন ভূঁইয়া।

জাকির হোসেন ভূঁইয়া জানান, সৌদি আরব থেকে ট্রাস্টের নামে টাকা এসেছে বলে মামলার তদন্ত কর্মকর্তা উল্লেখ করেছেন। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে সৌদি থেকে কোনো অর্থ আসেনি। অর্থ এসেছে কুয়েত থেকে। যা কুয়েতের আমির পাঠিয়েছেন। তাই আমরা মামলার এই অংশটির পুনঃতদন্ত চেয়ে নিম্ন আদালতে আবেদন করি।

Reneta

কিন্তু গত ২ ফেব্রুয়ারি সে আবেদন খারিজ করে দেন আদালত। তাই এর বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন বেগম খালেদা জিয়া। রাজধানীর বকশী বাজারে স্থাপিত ঢাকার তিন নম্বর বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালতে মামলাটির বিচার চলছে।

২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতিমদের সহায়তা করার উদ্দেশে একটি বিদেশি ব্যাংক থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে এ মামলা দায়ের করা হয়।

এ মামলায় খালেদা জিয়াসহ মোট আসামি ছয়জন। অন্য পাঁচ আসামি হলেন- বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।

ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান মামলার শুরু থেকেই পলাতক রয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদালতবেগম খালেদা জিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আমরা শক্তিময়

পরবর্তী

ইন্দোনেশিয়া সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

পরবর্তী

ইন্দোনেশিয়া সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

ফের তিন সংস্করণে বিশ্বসেরা সাকিব

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ফারাক্কা ব্যারাজ নিয়ে বিহারের উদ্বেগ, চুক্তি নবায়নে আলোচনার আশ্বাস

আগস্ট ২৩, ২০২৬
আন্দ্রেই কেলিন

লন্ডন থেকে রুশ রাষ্ট্রদূত প্রত্যাহার, কূটনৈতিক সম্পর্ক ভাঙার শঙ্কা

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরুর তারিখ ও সূচি ঘোষণা

আগস্ট ২৩, ২০২৬

মা কোথায়? ফোনের স্ক্রিনে বুলবুলি পাখি!

আগস্ট ২৩, ২০২৬

যা টিভিতে দেখতেন সিরিজে তাই উপভোগ করেছেন শান্ত

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT