বিনোদন

জিন কেলির চরিত্রে অভিনয় করবেন ক্রিস ইভানস

ক্রিস ইভানসের ছবি, এক পুরুষের পোর্ট্রেট, হালকা হাসি সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিস ইভানসের ছবি, তিনি একটি সাদা শার্ট ও কালো টাই পরেছেন, পেছনে একটি সাধারণ পটভূমি।. Channel i News – চ্যানেল আই নিউজ

হলিউড অভিনেতা, গায়ক ও নৃত্যশিল্পী জিন কেলির চরিত্রে অভিনয় করবেন ক্রিস ইভানস। ছবির নাম এখনও ঠিক করা হয়নি। ছবিটি প্রযোজনা করবেন জন লোগান।

ছবির গল্পটি ভিন্ন ধাঁচের। দেখানো হবে ১৯৫২ সালে বারো বছরের এক ছেলে এমজিএম স্টুডিওতে কাজ করছে। ছেলেটি মনে মনে ভেবে নেয় তার সঙ্গে জিন কেলির একটি যোগসূত্র আছে। এরপর গল্পের মোড়ে মোড়ে থাকছে চমক। কলিডারের সূত্রে জানা গেছে, অভিনয়ের পাশাপাশি ছবির সহপ্রযোজক হিসেবেও থাকবেন ক্রিস ইভানস।

ক্রিস ইভা্নসের সংগীত প্রতিভার কথা নতুন করে বলার কিছু নেই। সামাজিক মাধ্যমে পিয়ানো বাজানোর বেশ কয়েকটি ভিডিও শেয়ার করেছেন তিনি বিভিন্ন সময়ে।

জিন কেলি মূলত মিউজিক্যাল চলচ্চিত্রে অভিনয় করতেন। তিনি ১৯৪০ ও ১৯৫০-এর দশকের সবচেয়ে সফল কিছু মিউজিক্যাল ছবিতে অভিনয়, নৃত্য পরিচালনা ও পরিচালনার দায়িত্ব পালন করেন। ১৯৪২ সালে তিনি জুডি গারল্যান্ডের বিপরীতে ফর মি অ্যান্ড মাই গ্যাল ছায়াছবির মাধ্যমে তার অভিনয়জীবন শুরু করেন। তার উল্লেখযোগ্য ছবিগুলো হলো অ্যান আমেরিকান ইন প্যারিস (১৯৫১), অ্যাংকর্স আওয়েই (১৯৪৫) এবং সিংগিং ইন দ্য রেইন (১৯৫২)। ১৯৫২ সালে তিনি তার কর্মজীবনের জন্য সম্মানসূচক অস্কার পুরস্কার লাভ করেন।

বিষয়:ক্রিস ইভানস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…