চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাল পাসপোর্টে এখন প্যারাগুয়ের জেলে রোনালদিনহো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৮ অপরাহ্ণ ০৭, মার্চ ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

ভিন্ন প্রস্তাব দিয়েছিলেন আইনজীবীরা, বিচারক শেষপর্যন্ত কঠোরই থাকলেন। তাতে কপাল পুড়েছে রোনালদিনহোর। জাল পাসপোর্ট আর ভুয়া কাগজপত্র নিয়ে প্যারাগুয়েতে প্রবেশের দায়ে এখন দেশটির জেলে ঢোকানো হয়েছে ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ও তার ভাইকে।

দাতব্য অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য বুধবার প্যারাগুয়ের রাজধানী আসেনসিওনের কাছের এক হোটেলে উঠেছিলেন রোনালদিনহোরা। সেখানে তল্লাশি চালিয়ে ২০০২ বিশ্বকাপ জয়ী তারকা ও তার ভাইয়ের লাগেজ থেকে ভুয়া কাগজপত্র উদ্ধার করে প্যারাগুয়ে পুলিশ।

এরপরও রোনালদিনহোকে বড় কোনো শাস্তি দেয়া হবে না বলে বৃহস্পতিবার জানিয়েছিলেন প্যারাগুইয়ান আইনজীবী ফেদেরিকো ডেলফিনো। দাতব্য কাজে বড় রকমের অনুদানের শাস্তি দিয়ে সাবেক বার্সা তারকাকে ছেড়ে দেয়ার সুপারিশ করেছিলেন তিনি।

Banglabid

শুক্রবার সেই সুপারিশ ধোপে টেকেনি বিচারক মিরকো ভেলেনোত্তির আপত্তিতে। এরপরই দুই ভাইকে গ্রেপ্তারের নির্দেশ দেন অ্যাটর্নি জেনারেল। শনিবার দুজনকে বিচারকের মুখোমুখি করা হবে।

মামলাটির প্রধান তদন্ত কর্মকর্তা নিশ্চিত করেছেন রোনালদিনহোর গ্রেপ্তারের বিষয়টি। টেলিভিশন ফুটেজে দেখা গেছে, রোনালদিনহো ও তার ভাই রবের্তোকে রাজধানী আসেনসিওর শেরাটন হোটেল থেকে পুলিশভ্যানে তোলা হয়েছে।

ব্রাজিলিয়ানদের প্যারাগুয়ে প্রবেশে কোনো পাসপোর্টের প্রয়োজন হয় না। তারপরও কেনো নকল পাসপোর্ট নিয়ে দেশটিতে প্রবেশ করেছেন সেটির কোনো সদুত্তর দিতে পারেননি রোনালদিনহোরা। এমন দাবিও করেছেন, উপহার হিসেবে বিমানবন্দরে দুজনের হাতে এ পাসপোর্ট ধরিয়ে দেয়া হয়েছে। তদন্তে বলা হয়েছে, ব্রাজিলিয়ান পাসপোর্ট দিয়েই সাওপাওলো বিমানবন্দর থেকে প্যারাগুয়ের বিমানে উঠেছিলেন দুজনে। নামার পর সেই পাসপোর্ট রেখে দেয়ার হয়েছে দুজনের থেকে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্যারাগুয়েব্রাজিলরোনালদিনহোলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৭ মার্চের ভাষণের গুরুত্ব ও তাৎপর্য অনুধাবন করতে হবে: ঢাবি উপাচার্য

পরবর্তী

প্রধানমন্ত্রীর পদ খেয়ালখুশি মতো ব্যবহার অগ্রহণযোগ্য-বেআইনী: হাইকোর্ট

পরবর্তী

প্রধানমন্ত্রীর পদ খেয়ালখুশি মতো ব্যবহার অগ্রহণযোগ্য-বেআইনী: হাইকোর্ট

টয়া-শাওনের কাছে আসার গল্প

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT