চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জার্মানির হারের শঙ্কায় অসুস্থ কিং খান!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৮ অপরাহ্ণ ২৬, জুন ২০১৮
বিনোদন
A A

বিশ্বকাপ ফুটবলে নিজের প্রিয় দলের খেলা দেখতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন বলিউডের কিং খান। এমন অবস্থা হয়েছিল যে হাসপাতালে নেওয়ার সম্ভাবনাও ছিল তার।

কিন্ত কেন এমন হলো? জানা গেল, বলিউডের বাদশা বরাবরই জার্মানির ভক্ত। জার্মানদের খেলা দেখা তার নেশা। তাই যথারীতি বিশ্বকাপে জার্মানি-সুইডেন ম্যাচ দেখছিলেন। আর এই ম্যাচ দেখতে গিয়েই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি।

সারা বিশ্বের মতোই শাহরুখও ধরে নিয়েছিলেন সুইডিশদের কাছে জার্মানরা আটকে যাবেন। আর আটকে যাওয়া মানেই তো গতবারের বিশ্বজয়ীদের রাশিয়া থেকে প্রায় বিদায় নিয়ে ফেলা। যখন এমন কঠিন পরিস্থিতির সামনে দাঁড়িয়ে জার্মানি, ঠিক সেইসময় রক্তচাপ প্রচণ্ড বেড়ে যায় বলিউড বাদশার। অসুস্থ অনুভব করতে থাকেন।

এ সময় তার মনে বারবার ভেসে উঠছিল সেই মেক্সিকোর কাছে হারের কথা। আবার যদি সুইডিশদের সঙ্গে ড্র হয় তাহলে তো সব শেষ! তাই মানসিক দিক দিয়ে তিনি নাকি প্রচণ্ড ভেঙে পড়েছিলেন।

ঠিক সেইসময়ই উদয় হয় টনি ক্রুসের। গোল করে জামার্নির ভক্তদের আনন্দের জোয়ারে ভাসিয়ে দিয়ে টুইটারে শাহরুখ খান লিখেছেন, “জার্মানির ভাগ্যকে শেষমুহূর্তে টেনে তুলল ক্রুসের গোল। আমার রক্তচাপও ফেভারিট দল যেভাবে বাড়িয়ে দিয়েছিল তা থামিয়ে দিলেন ক্রুস। সত্যিই তাকে ধন্যবাদ।”

দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে গোল করে ক্রুস বুঝিয়ে দিয়েছিলেন কেন তারা চারবারের চ্যাম্পিয়ন। কেন জার্মানরা হারের আগেই হার স্বীকার করে না। সেই ম্যাচ জিতে আপাতত দু’ম্যাচে তিন পয়েন্ট জোয়াকিম লোয়ের দলের।

Reneta

দ্বিতীয় রাউন্ডে জায়গা পাকা করতে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে জিততেই হবে গতবারের চ্যাম্পিয়নদের। সে ম্যাচের দিকেও নজর থাকবে দলের বড় সমর্থক শাহরুখের। সকলের মতো তারও আশা, এবার আর কোনও অঘটন ঘটাবে না জার্মানি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপশাহরুখ খান
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশি সিনেমার নিবেদনে ‘গ্যাংস অব ওয়াসিপুর’ নির্মাতা

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিলিয়ন কিলোমিটার পাড়ি দিয়ে ‘গ্রহাণু ২০১৬ এইচও ৩’-এ পৌঁছেছে চীনের থিয়ানওয়েন-২

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের শীর্ষ নেতাদের হত্যার হুমকি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর

জুলাই ৬, ২০২৬

বাস ও গরুবাহী পিকআপের সংঘর্ষে ৩ জনের প্রাণহানি

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে দীর্ঘ হচ্ছে লাশের সারি, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৩ শিশুর

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT