একেই বলে কাটা ঘায়ে নুনের ছিটা। জার্মানির বিদায়ে আনন্দে মেতেছে ব্রাজিলিয়ানরা। বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর ক্রুজ-মুলারদের ‘অন্ত্যেষ্টিক্রিয়া’ পালন করে সেলেসাও সমর্থকরা। আনন্দে ‘কফিন’ মিছিলও করেছে তারা।
জার্মানির কাছে ঘরের মাঠে ৭-১ গোলের হারটা হয়তো কোনওদিনই ভুলতে পারবে না ব্রাজিল। সেই হারের শোধ এখনও নিতে পারেননি তারা। যদিও নেয়ার সুযোগ পায়নি নেইমাররা। কিন্তু তাদের প্রতিশোধমূলক আকাঙ্ক্ষা গত বুধবার পরোক্ষ এবং অসম্পূর্ণ পথে পূরণ হওয়ায় সন্তুষ্ট।
গ্রুপপর্বের শেষ ম্যাচে সাউথ কোরিয়ার কাছে ২-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় জার্মানি। বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো বাভারিয়ানদের বিদায়ে ব্রাজিলিয়ানরা তাদের ‘অন্ত্যেষ্টিক্রিয়া’ পালন করে এবং কফিন মিছিল করে।
জার্মানি বিদায় নিলেও বিশ্বকাপে দাপটেই টিকে আছে ব্রাজিল। সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে নকআউট পর্বেও উঠেছে। দ্বিতীয় রাউন্ডে নেইমার-কৌতিনহোদের প্রতিপক্ষ মেক্সিকো।







