দীর্ঘদিন প্রেম করার পর বিয়ের পিঁড়িতে বসলেন জলের গানের সাইফুল জার্নাল ও থিয়েটার কর্মী আজমাইন আজাদ কথা।
বুধবার এক ঘরোয়া আয়োজনে বিয়ের পর্ব সম্পন্ন করেন জার্নাল ও কথা।
জার্নাল একাধারে গায়ক, পাপেট শিল্পী ও চলচ্চিত্র নির্মাতাও। প্রাচ্যনাটের অভিনেতা, জলের গানের গায়ব কিংবা জলপুতুলের পাপেট শিল্পী সবই জার্নাল। কথাও একজন শিল্পী। মঞ্চে কাজ করেন তিনি। পাশাপাশি আছে আঁকাআকি শখও।
নারায়ণগঞ্জের মেয়ে কথার সঙ্গে হবিগঞ্জের ছেলে জার্নালের বন্ধুত্বটা অনেক দিনের। বিয়েতে দম্পতিকে শুভেচ্ছায় সিক্ত করেছেন প্রিয়জনরা।







