চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের ছুটির আমেজে মঞ্চে ‘পুলসিরাত’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৩ অপরাহ্ণ ০৭, মে ২০২২
বিনোদন
A A

ঈদের ছুটির আমেজ রয়েছে এখনও। চিরচেনা রূপে ফেরেনি রাজধানী ঢাকা। নেই অসহনীয় যানজট কিংবা মানুষের চাপ। আর ঈদ ছুটির এমন আমেজে ‘পুলসিরাত’ প্রদর্শনী করছে প্রাচ্যনাট।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে রবিবার (৮ মে) সন্ধ্যা ৭টায় মঞ্চায়িত হবে প্রাচ্যনাট প্রযোজিত সাম্প্রতিক প্রযোজনা ‘পুলসিরাত’। ফিলিস্তিনি লেখক ঘাসান কানাফানি‘র উপন্যাস ‘মেন ইন দ্য সান’ অবলম্বনে এটি অনুবাদ করেছেন মাসুমুল আলম। নাট্যরুপ দিয়েছেন মনিরুল ইসলাম রুবেল এবং নির্দেশনা দিয়েছেন কাজী তৌফিকুল ইসলাম ইমন।

আগস্ট মাসের প্রচণ্ড গরমে, রোদে পুড়ে মরুভূমির পথে একটি লরি এগিয়ে যায়। তিনটি ভাগ্য বিড়ম্বিত জীবন ছুটে চলে স্বপ্নময় এক নতুন সচ্ছল জীবনের প্রত্যাশায়। সূর্যের বিরামহীন তেজ মাথায় নিয়ে, তপ্ত মরুর বালুতে পা পুড়িয়ে আর মগজে নতুন জীবনের উত্তপ্ত বাসনায় বয়ে চলে তাদের জীবন। সে জীবনেরও হয়তো মনে হতে থাকে, এই পথ যেন সেই পুলসিরাত। ‘পুলসিরাত’ নাটকের ভাবনা প্রসঙ্গে এভাবেই জানিয়েছে প্রাচ্যনাট।

নাটকটিতে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, শাহরিয়ার ফেরদৌস, সাইফুল জার্নাল, মিতুল রহমান, জগন্ময় পাল, মনিরুল ইসলাম, চেতনা রহমান, তানজিকুন, শামীম শ্রাবণ, তৃপ্তি প্রমুখ।

নাটকটির সেট ডিজাইন করেছেন শাহিনুর রহমান, আলো নিয়ন্ত্রণ করেছেন বাবর খাদেমী, শব্দ ও সংগীত পরিচালনা করেছেন নীল কামরুল। পোশাক পরিকল্পনা করেছেন বিলকিস জাহান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আজাদ আবুল কালামনাটকমঞ্চমনিরুল ইসলামলিড বিনোদনশাহরিয়ার ফেরদৌসসাইফুল জার্নালসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT