রাজনীতি

জামায়াতের ডাকা হরতালে বিএনপির সমর্থন

বৈঠকে বিএনপি সমর্থকদের উপস্থিতি ও আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈঠকে বিএনপি সমর্থকদের উপস্থিতি ও আলোচনা চলছে, যেখানে নেতারা বক্তব্য দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বৃহস্পতিবার জামায়াতের ডাকা হরতালে পূর্ণ সমর্থন দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ সমর্থনের কথা জানান।

রিজভী বলেন, ‘জামায়াতের কেন্দ্রীয় নেতাদের কোন কারণ ছাড়াই গ্রেফতার করছে সরকার। বর্ষিয়ান নেতাদের রিমাণ্ডে নিয়েছে। এটি ধারাবাহিক জুলুমের অংশ মাত্র। সরকার সবকিছুতে ভয়ভীতি দেখিয়ে জনমনে আতঙ্ক তৈরি করতেই এ পদক্ষেপ নিয়েছে।’

তিনি বলেন, জামায়াতের নেতাদের গ্রেফতারের প্রতিবাদ তারা করতে পারে। বিএনপি এতে পূর্ণ সমর্থন দিচ্ছে। তবে ২০ দলীয় জোট সমর্থন বিষয়ে তিনি কিছু জানেন না বলেন জানান।

বিষয়:জামায়াতে ইসলামী বিএনপি হরতাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…