চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জামায়াত-বিএনপি ব্লগার হত্যার নামে সাধারণ মানুষদের আক্রমণ করছে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩০ পূর্বাহ্ণ ০৮, আগস্ট ২০১৫
রাজনীতি
A A

তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বিধ্বস্ত জামায়াত-বিএনপি শেষ আক্রমণ হিসেবে ব্লগার হত্যার নামে সাধারণ মানুষদের উপর আক্রমন করছে। একাত্তরে মহান মুক্তিযুদ্ধের সময়ও একই ঘটনা ঘটেছিলো। পাকিস্তানিরা মুক্তিযোদ্ধাদের সাথে না পেরে সাধারণ মানুষ ও নারীদের উপর আক্রমণ করেছিলো।

একইভাবে আগুন সন্ত্রাসে পরাজিত বেগম জিয়া, পিছু হটা জঙ্গীবাদীরা এবং জামায়াত শেষ আক্রমণ হিসেবে নিরীহ জনগণের ওপর হামলা চালাচ্ছে। তিনি বলেন, ব্লগার হত্যার নামে তারা আসলে ভিন্নমত ও মত প্রকাশের স্বাধীনতাকে ধ্বংস করতে চাইছে। মন্ত্রী এ ব্যাপারে সরকারের শক্ত অবস্থানকে সহযোগিতার জন্য দেশের মানুষের কাছে ব্লগার হত্যাকারীদের ধরিয়ে দেওয়ার আহবান জানান।

শনিবার কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের বাগগাড়ীপাড়া প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে মিড ডে মিল উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ এবং অভিভাবক সমাবেশে যোগ দিয়ে তথ্যমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী অন্য সব বিষয়ের চেয়ে শিশু শিক্ষার বিষয়ে বেশি নজর দেন। বিনামূল্যে প্রত্যেক স্কুলে কম্পিউটার ল্যাব তৈরি করা হচ্ছে। স্কুল থেকে ঝরে পড়ার হার কমাতে অস্বচ্ছল শিক্ষার্থীদের দুপুরের খাবারের ব্যবস্থা করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইনুজামায়াততথ্যমন্ত্রীবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

৯৫ মিনিটে মার্তিনেল্লির গোল, জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

জুন ৩০, ২০২৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পে স্ত্রী-দুই সন্তান হারালেন আর্জেন্টাইন ফুটবলার

জুন ৩০, ২০২৬

কাইশু সানোর গোলে প্রথমার্ধে এগিয়ে জাপান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ঘিরে ভিন্নমুখী অবস্থান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সিপিসির প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘১ জুলাই পদক’ দেবেন শি জিনপিং

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT