চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোনো যুদ্ধাপরাধীকে ধানের শীষের মনোনয়ন দেয়া হবে না: বিএনপি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৪ অপরাহ্ণ ২৯, নভেম্বর ২০১৮
রাজনীতি
A A

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান বলেছেন: কোনো চিহ্নিত যুদ্ধাপরাধীকে ধানের শীষের মনোনয়ন দেয়া হবে না।

এছাড়া জামায়াতের মধ্যে অনেকে মুক্তিযোদ্ধা রয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার নয়াপল্টনে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে এমন মন্তব্য করেন নজরুল ইসলাম খান।

Banglabid

এর আগে বুধবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন: ‘বিএনপি জঙ্গি- যুদ্ধাপরাধীদের মনোনয়ন দিচ্ছে’। এ বিষয়ে সাংবাদিকরা নজরুল ইসলাম খানকে প্রশ্ন করলে তিনি বলেন: আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে, কোনো যুদ্ধাপরাধীকে আমরা মনোনয়ন দিব না। জামায়াতের মধ্যে অনেক মুক্তিযোদ্ধাও আছে।

বিএনপি নেতা হাবিব উন নবী খান সোহেল, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আব্দুল আউয়াল মিন্টুরা মনোনয়ন পাওয়ার পরও কেন নির্বাচন করছেন না জানতে চাইলে নজরুল ইসলাম খান বলেন: আমাকে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান করা হলেও এখনো পুরো কমিটি গঠিত হয়নি। তাই এ বিষয়ে এখনো বলতে পারবো না৷

‘‘তবে এটি বলতে পারি যে, দলে সবাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে না। কেউ থাকে নির্বাচন পরিচালনার জন্য প্রার্থীদের সহায়তার জন্য। এবার আমাদের নেত্রী আমাদের কাছে নেই । কারাগারে আছেন। সাধারণত উনিই প্রার্থীদের পক্ষে বক্তব্য দিতে যান। এখন এই কাজটি আমাদের অনেককে করতে হবে। তারা যদি সবাই নির্বাচনের প্রার্থী হয়ে যান তাহলে তো এই কাজটি করতে পারবেন না। কাজেই এসব নেতারা নিজেরা নির্বাচন করবেন না। কিন্তু অন্যদের সহযোগিতা করবেন।’’

Reneta

কারাবন্দী হাবিব উন নবী খান সোহেল কিভাবে অন্যদের সহযোগিতা করবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন: ‘তাকে অন্যায়ভাবে জেলে আটক রাখা হয়েছে৷ আমি বিশ্বাস করি, তিনি শিগগিরই মুক্ত হবেন এবং দলের জন্য কাজ করবেন।’

নজরুল ইসলাম খানের অভিযোগ: ২০১৪ সালের মতো জোর করে ক্ষমতায় যেতে সরকার অাইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে বিএনপির মনোনীত প্রার্থী ও নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার করছে।

তিনি বলেন: এ পরিস্থিতি সুষ্ঠু নির্বাচনের পথে বিরাট বাধা। সুষ্ঠু নির্বাচন হতে সরকার পদে পদে বাধা সৃষ্টি করছে। অার নির্বাচন কমিশন সরকারকে সহায়তা করছে।

বিএনপির এই নেতার দাবি: বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতেই নেতাকর্মীদের হামলা মামলা দিয়ে হয়রানি করছে। বিএনপি নেতারা যাতে নির্বাচনে না যেতে পারে সেজন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলা দিচ্ছে।

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান বলেন: মনোনয়ন প্রত্যাহারের পূর্বেই যোগ্য নেতাদেরকে মনোনয়ন দিবে বিএনপি। প্রতীক বরাদ্দের পরই বুঝা যাবে বিএনপি শরীক দলদের কতোটি অাসন ছাড়ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপিমুক্তিযোদ্ধাযুদ্ধাপরাধীসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাদেক হোসেন খোকার ছেলে-মেয়েকে আত্মসমর্পণের নির্দেশ

পরবর্তী

জামায়াত ছাড়া বিএনপি অচল: ওবায়দুল কাদের

পরবর্তী
ফাইল ফটো

জামায়াত ছাড়া বিএনপি অচল: ওবায়দুল কাদের

আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করে ১ ডিসেম্বর 'চ্যানেল আই ব্যান্ড ফেস্ট'

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপালে সুড়ঙ্গের ভেতরে বহু শ্রমিক, চীন-ভারতের সহায়তায় উদ্ধার অভিযান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

মুরগির মাংস খাওয়া নিয়ে ঝগড়ায় বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত

আগস্ট ৩১, ২০২৬

লেস্টারের সঙ্গে ২১ বছরের সম্পর্কের ইতি টেনে শেফিল্ডে হামজা

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, প্রস্তুত ইসি

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT