চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাভি নাকি কোম্যান: বিভক্ত বার্সার সমর্থকরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৬ অপরাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

পিএসজির কাছে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে বড় ব্যবধানে হারের পর অসহিষ্ণু হয়ে পড়েছে বার্সেলোনার সমর্থকরা। আড়ালে আড়ালে উঠেছে ‘কোম্যান হঠাও রব’! সুযোগটাকে কাজে লাগিয়ে একটা জরিপও সেরে ফেলেছে স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা। বার্সেলোনার বর্তমান কোচ রোনাল্ড কোম্যানকে সামনের দিনগুলোতে কতজন ডাগআউটে দেখতে চান, কতজন চান না, কে হতে পারেন কোম্যানের উত্তরসূরি; জরিপে উঠে এসেছে এসব তথ্যই।

৬০ হাজার ভোটারের মধ্যে ৪৪ শতাংশ ভোট পড়েছে কোম্যানের পক্ষে। বার্সার কিংবদন্তি মিডফিল্ডার জাভি হার্নান্দেজকে ন্যু ক্যাম্পের ডাগআউটে দেখতে চেয়ে ভোট দিয়েছেন ৪৫ শতাংশ ভোটার। আর ১১ শতাংশ ভোট পড়েছে তরুণদের নিয়ে জার্মানি কাঁপানো আরবি লিপজিগ কোচ ইউলিয়ান নাগলসম্যানের পক্ষে।

কোম্যানের পক্ষে-বিপক্ষে
ন্যু ক্যাম্পে পিএসজির কাছে ৪-১ গোলে হারের পরপরই জরিপ চালায় মার্কা। প্রথম লেগে বড় লেগের হারের পরও অবশ্য বেশ কিছু ভক্তদের সমর্থন পাচ্ছেন কোম্যান।

Banglabid

ডাচ কোচের হাত ধরে বেশ কিছু তরুণ উঠে আসছে বার্সার স্কোয়াডে। তরুণদের পরিচর্যার ব্যাপারে বেশ সুনামও আছে তার। গত সেপ্টেম্বরে লিগে বাজে শুরুর পর আস্তে আস্তে বার্সাকে একটা স্থিতিশীল পর্যায়ে নিয়ে আসলেও পিএসজির কাছে হারটাই পরিস্থিতি গরম করে তুলেছে।

রোনাল্ড কোম্যান

সাবেক প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তার আমলে ফ্রাঙ্ক রাইকার্ডের সঙ্গে মিল আছে কোম্যানের। নিজের প্রথম মৌসুমে কিছুই জিততে পারেননি রাইকার্ড। তারপরও রাইকার্ডে ভরসা রেখেছিলেন লাপোর্তা, তারই প্রতিদান হিসেবে দুটি লা লিগা শিরোপা ও বার্সাকে দ্বিতীয় চ্যাম্পিয়ন্স লিগ জেতান সাবেক ডাচ কোচ।

লাপোর্তা এবারও আছেন প্রেসিডেন্ট হবার লড়াইয়ে। দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হলে হয়তো কোম্যানেই ভরসা রাখতে পারেন তিনি। আর কোম্যান নিজেই বলছেন, বার্সায় এসে এখন পর্যন্ত নিজের পছন্দের খেলোয়াড়দের কিনতে পারেননি। এরিক গার্সিয়া, মেম্ফিস ডেপাই, জর্জিনো উইনাল্ডামের মত খেলোয়াড়দের কিনতে না পারার ব্যর্থতা তো বার্সারই। এই খেলোয়াড়দের পেলে লড়াই করার মত একটা দল গড়ে তুলতে পারবেন সাবেক নেদারল্যান্ডস জাতীয় দল কোচ।

Reneta

জাভির পক্ষে-বিপক্ষে
‘বার্সায় কোচ হবার স্বপ্ন আমি লুকাচ্ছি না, তবে কোম্যানের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা আছে’, প্রেসিডেন্ট প্রার্থী ভিক্টর ফন্টের সঙ্গে এভাবেই নিজের ইচ্ছার কথা জানিয়েছেন জাভি।

খেলোয়াড়ি জীবনে ছিলেন কিংবদন্তি, বার্সার সবচেয়ে তরুণ সমর্থকও চায় ন্যু ক্যাম্পে নতুন ভূমিকায় ফিরে আসুন জাভি। লিওনেল মেসি পরবর্তী দিনগুলোতে জাভিই হতে পারেন কাতালান ক্লাবটির আশা-ভরসার প্রতীক। কাতারের ক্লাব আল শাদের কোচ হিসেবে নিজেকে ঝালিয়েও নিচ্ছেন বিশ্বকাপজয়ী মিডফিল্ডার।

ভিক্টর ফন্ট খোলাখুলিই বলেছেন, তিনি প্রেসিডেন্ট হলে কোচ হয়ে ফিরবেন জাভি। চাকরি হারাবেন কোম্যান। বাকী প্রার্থীরাও কোচ হিসেবে চান জাভিকে।

জাভি হার্নান্দেজ

অবশ্য কোম্যানের আগে জাভিকেই কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল ক্লাবটির পক্ষ থেকে। তবে জোসেপ মারিয়া বার্তেমেউ আমলে কোচ হতে চান না বলে ১৩ মাস আগে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন জাভি।

লাপোর্তার পক্ষ থেকে জাভিকে নিয়ে একটাই সংশয়, তার অভিজ্ঞতার অভাব। একই সমস্যা ছিলো পেপ গার্দিওলারও, তবে তখন একটা বড় বাজিই ধরেছিলেন লাপোর্তা। রাইকার্ডকে সরিয়ে দায়িত্ব তুলে দেন অনভিজ্ঞ গার্দিওলার হাতে। এরপর কী হয়েছে সেই ইতিহাস তো সবারই জানা!

হুয়ান লাপোর্তা

অন্যদিকে, জরিপে উঠে এসেছে মজার কিছু তথ্যও। ৪৮ শতাংশ ভক্ত মনে করেন, ভেতর-বাইরে বিতর্কের কারণেই খারাপ সময় পার করছে বার্সা। ৪৬ শতাংশ মনে করেন, খারাপ খেলার দায়টা খেলোয়াড়দের। মাত্র ৬ শতাংশ মনে করেন, কোম্যানের কৌশলের কারণে ভুগছে দলটি।

ক্লাবের দুরবস্থার জন্য ২৯ শতাংশ ভক্ত দোষ দিয়েছেন লিওনেল মেসিকে। ২০ শতাংশ দায় দেখেন নতুন রাইটব্যাক সার্জিনো দেস্তের, ১৫ শতাংশের নেতিবাচক ভোট পেয়েছেন জেরার্ড পিকে, ১২ শতাংশ সার্জিও বুস্কেটসকে ও অ্যান্টনিও গ্রিজম্যান পেয়েছেন ৯ শতাংশ ভোট।

৯১ শতাংশ ভক্ত মনে করেন এবারও কোনো শিরোপা জিততে পারবে না বার্সা। ৯০ শতাংশ মনে করেন পিএসজির কাছে হারের পর বার্সা ছাড়ার পাকা সিদ্ধান্ত নিয়ে ফেলবেন মেসি আর ৬১ শতাংশ মনে করছেন এই হারে কোম্যানের ন্যু ক্যাম্প ভবিষ্যৎ নিভু নিভু। এই ভোটারদের ৬৯ শতাংশ প্রেসিডেন্ট হিসেবে ভোট দিয়েছেন লাপোর্তাকে, ফন্ট পেয়েছেন ২০ শতাংশ আর আইনজীবী অ্যান্টনিও ফ্রেক্সিয়া পেয়েছেন ১১ শতাংশ ভোট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাভি হার্নান্দেজবার্সেলোনারোনাল্ড কোম্যানলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ছেলের পাশে চিরনিদ্রায় শায়িত এ টি এম

পরবর্তী

প্রতিপক্ষকে উড়িয়ে অস্ট্রেলিয়ান ওপেনের রানী নাওমি ওসাকা

পরবর্তী

প্রতিপক্ষকে উড়িয়ে অস্ট্রেলিয়ান ওপেনের রানী নাওমি ওসাকা

করোনাভাইরাস

দেশে মোট ভ্যাকসিন নিলেন প্রায় ২১ লাখ মানুষ

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT