চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাফর ইকবাল ছুরিকাহত, তারকাদের নিন্দা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৪ অপরাহ্ণ ০৩, মার্চ ২০১৮
বিনোদন
A A

প্রখ্যাত লেখক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল ছুরিকাহত হয়েছেন শনিবার বিকাল ৫টা ৩৫ মিনিটের দিকে। নিজের কর্মক্ষেত্র শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানেই এমন ভয়াবহ ঘটনা ঘটে। তার উপর হামলাকে ন্যাক্কারজনক আখ্যা দিয়ে নিন্দা জানাচ্ছেন দেশের সাধারণ মানুষ। সেই কাতারে এক হয়েছেন দেশের ছোট ও বড় পর্দার তারকা ও শিল্পীরা।

জাফর ইকবালের উপর হামলার পর পরই নাট্যকার চয়নিকা চৌধুরী ফেসবুকে লিখেন,ড.জাফর ইকবাল ছুরিকাহত। বাকরুদ্ধ আমি। চারদিকে ঘোর অন্ধকার। কী হচ্ছে এসব! সব খারাপ খারাপ মন ভাঙার খবর। ভালো লাগছে না! অনেক খারাপ লাগা সব মিলিয়ে। অনেক কষ্ট। স্যার,আমরা দুঃখিত।

অভিনেত্রী শানরৈ দেবী শানু লিখেন: রক্ত ঝরালেই কি সৃষ্টি মরে? সৃষ্টি বেঁচে থাকে সৃষ্টির তরে। পশুদের ছুরিতে শুধু রক্তই ঝরে।

অভিনেতা সাজু খাদেম বলেন: ড. জাফর ইকবাল স্যার আহত…তীব্র নিন্দা জানাচ্ছি।

মারিয়া নূর লিখেন: এটা খুবই ভয়ংকর এবং অবিশ্বাস্য একটা ঘটনা! প্রার্থনা করি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন।

অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তীকর বলেন: ড. জাফর ইকবাল স্যার আহত… তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

Reneta

দীর্ঘদিন ধরেই মৌলবাদীদের হুমকির মধ্যে থাকা ড. জাফর ইকবালের উপর শনিবার বিকেলে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। নিজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই হামলার শিকার হন দেহরক্ষী বেষ্টিত কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জাফর ইকবাল। তার মাথায় আঘাত করা হয়েছে। এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর নির্দেশে উন্নত চিকিৎসার জন্য দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত শিক্ষক ও প্রখ্যাত লেখক ড. মুহম্মদ জাফর ইকবালকে ঢাকায় আনা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চয়নিকা চৌধুরীসাজু খাদেম
শেয়ারTweetPin1

সর্বশেষ

স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে কফিনবন্দি হয়ে গ্রামের বাড়ি ফিরছেন কামাল

মে ১৫, ২০২৬

সিলেটে বাংলাদেশ-পাকিস্তানের দ্বিতীয় টেস্টের আগে যা বলছে আবহাওয়া বার্তা

মে ১৫, ২০২৬

নাহিদের শেখার তাড়না দেখে মুগ্ধ হয়েছিলেন মুশফিক

মে ১৫, ২০২৬

ইংলিশ মিডিয়াম কারিকুলামে ‘আর্থিক সাক্ষরতা’ কতটা জরুরি

মে ১৫, ২০২৬

সীতার জন্মভূমিতে এক আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ভ্রমণ

মে ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT