চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মামলা হয়েছে শুনে যা বললেন জায়েদ খান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৪ অপরাহ্ণ ২৬, আগস্ট ২০২৪
বিনোদন
A A
জায়েদ বিচারকের আসনে, সানগ্লাস পরা, আধুনিক পোশাক পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন হয়েছে গত ৫ আগস্ট। তারপর থেকে আগের সরকারের নেতাকর্মীদের মতোই কিছুটা আত্মগোপনে শোবিজ অঙ্গনের অনেকে। বিশেষ করে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ফেরদৌস আহমেদ, মমতাজের মতো তারকার খোঁজ এখনো মেলেনি।

এরইমধ্যে হত্যাচেষ্টা মামলায় নাম উঠে এলো আওয়ামী লীগের সঙ্গে সক্রিয়ভাবে অংশ নেয়া অভিনেতা জায়েদ খানের নাম। মামলায় বলা হয়, ২০১৫ সালের ২০ এপ্রিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা করে হত্যাচেষ্টার অভিযোগে চিত্রনায়ক জায়েদ খানসহ ৫০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

রবিবার (২৫ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী আল ফারাবীর আদালতে ব্যান্ড শিল্পী আসিফ ইমাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

Banglabid

মামলার বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন দেশের আলোচিত অভিনেতা জায়েদ খান। বর্তমানে তিনি কানাডায় আছেন।

সেখান থেকে জায়েদ বলেন, মামলার বিষয় জেনেছি। যারা নীতি নির্ধারক আছেন বিশেষ করে বিএনপির নেতাকর্মী যারা আছেন তাদের প্রতি অনুরোধ, প্রকৃত অপরাধীদের আড়াল করতে গিয়ে শিল্পীদের উপর এ ধরনের মিথ্যা মামলা যেন না করা হয়। এতে যেমন শিল্পীদের প্রতি হেনস্তা করা হবে তেমনি আসল অপরাধী বেঁচে যাবে।

তিনি আরও বলেন, একজন শিল্পী যে কাজটার সঙ্গে জড়িত না বা সে জানেই না তাকে মিথ্যাভাবে অনেক আগের একটা ভাঙচুর মামলা দিয়ে তাকে হেনস্তা করা কোনোভাবে কাম্য না। তবে সুনির্দিষ্টভাবে যদি কারও উপর অভিযোগ থাকে এবং প্রমাণ হয় তাহলে বিচার করে যে শাস্তি আসবে সেটা নিয়ে আমার কোনো আপত্তি নাই।

Reneta

এদিকে, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি মতিঝিল থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন শেখ সেলিম, শেখ হেলাল, কর্নেল ফারুক খান, ফজলে নূর তাপস, নিক্সন চৌধুরী, সাইদ খোকন, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন, সাংবাদিক শাবান মাহমুদসহ অনেক পরিচিত মুখ।

মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, ২০১৫ সালের ২০ এপ্রিল নির্বাচনী প্রচারণার সময় বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত পথসভায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে আসামিরা অস্ত্রসহ তার গাড়িবহরে আসামিরা হামলা চালান।

এসময় খালেদা জিয়ার গাড়িবহরের ১২-১৪ টি গাড়ি ভাঙচুর করে, ৪টি মোটরসাইকেলে আগুন দেয় এবং নেতাকর্মীদের মারধর করেন। এসময় খালেদা জিয়ার নিরাপত্তারক্ষীরা আহত হন। খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আসামিরা ইট-পাথর নিক্ষেপ করলে সাধারণ পথচারীরা আহত হন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেতাজায়েদজায়েদ খানপতনলিড বিনোদনশোবিজসরকারসাজু খাদেমহত্যা চেষ্টা মামলাহাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

তদন্তের মুখে ৫৮ ঢাবি শিক্ষক

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT