বাংলাদেশ

জাপা‌নের উপহা‌রের ৭ লা‌খ ৮১ হাজার ভ্যাকসিন ঢাকার প‌থে

জাপানের উপহারের ৭ লাখ ৮১ হাজার ভ্যাকসিন ঢাকার পথে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় পৌঁছানোর জন্য জাপানের উপহারের ভ্যাকসিনের বোঝাই বিমান, তিনজন কর্মী উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশকে জাপানের দেওয়া উপহারের ভ্যাকসিনের চতুর্থ চালান ঢাকায় আসছে। এ চালা‌নে সাত লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ ভ্যাকসিন র‌য়ে‌ছে। এগুলো অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার।

শুক্রবার জাপানের স্থানীয় সময় রাত ৯টা ৪৫ মিনিটে ভ্যাকসিন বহনকারী নিপ্পন এয়ার ওয়েজের একটি কার্গো ফ্লাইট ঢাকার উদ্দেশে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছে।

টোকিওতে বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। দূতাবাস জানায়, বাংলাদেশকে জাপানের দেওয়া উপহারের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের চতুর্থ চালান ঢাকায় আসছে। সাত লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ টিকা বহনকারী নিপ্পন এয়ার ওয়েজের একটি কার্গো ফ্লাইট জাপা‌নের স্থানীয় সময় রাত ৯টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছে। ভ্যাকসিনগু‌লো শ‌নিবার ঢাকায় পৌঁছা‌বে। ফ্লাইট ছাড়ার সময় বিমানবন্দরে রাষ্ট্রদূত শাহাবু‌দ্দিন আহমেদ সেখা‌নে উপ‌স্থিত ছি‌লেন।

দূতাবাস আরও জানিয়েছে, জাপা‌নের উপহা‌রের ৩০ লাখ ভ্যাকসিনের ম‌ধ্যে এ চালানসহ মোট ২৪ লাখ টিকা বাংলাদে‌শে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

২৪ জুলাই জাপান থেকে উপহারের অ্যাস্ট্রাজেনেকার দুই লাখ ৪৫ হাজার ২০০ ডোজ ভ্যাকসিনের প্রথম চালান দেশে পৌঁছায়। এরপর ৩১ জুলাই দ্বিতীয় চালানে সাত লাখ ৮১ হাজার ৩২০ ডোজ ভ্যাকসিন দেশে আসে। সব‌শেষ গত ২ আগস্ট আসে উপহা‌রের আরও ছয় লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ ভ্যাকসিন।

জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি কোভ্যাক্সের আওতায় ১৫টি দেশের জন্য অ্যাস্ট্রাজেনেকার এক কোটি ১০ লাখ ডোজ ভ্যাকসিন উপহারের ঘোষণা দিয়েছিলেন। সে তালিকায় বাংলাদেশের নামও রয়েছে। সেখান থেকেই ৩০ লাখের বেশি ডোজ ভ্যাকসিন পাচ্ছে বাংলাদেশ।

বিষয়:অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন জাপান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…