চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জানা গেলো ‘গাল্লি বয়’ খ্যাত শিল্পীর মৃত্যুর কারণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৫ অপরাহ্ণ ২৩, মার্চ ২০২২
বিনোদন
A A
গাল্লি বয় খ্যাত শিল্পীর মৃত্যুর কারণ নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

মাত্র ২৮ বছর বয়সে মারা গেলেন ‘গাল্লি বয়’ খ্যাত র‌্যাপার ধর্মেশ পারমার, মঙ্গলবার এমন খবরেই সয়লাব হয় ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম। প্রথমে যদিও খবর রটে সোমবার প্রয়াণ হয়েছে এই তরুণ প্রাণের। তবে পরবর্তীতে জানা যায়, সোমবার নয় রবিবারই মারা যান তিনি।

এদিন তার আকস্মিক মৃত্যুর খবর তার ব্যান্ড স্বদেশির পক্ষ থেকে জানা গেলেও তার মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছুই জানাননি ব্যান্ড সদস্যের কেউই। তবে এবার জানা গেল তার মৃত্যুর আসল কারণ।

ভারতীয় সংবাদমাধ্যম দৈনিক ভাস্করকে দেওয়া এক সাক্ষাৎকারে ধর্মেশের মা জানান, গত চার মাসে দু’বার হার্ট অ্যাটাক হয়েছিল ধর্মেশের। শুধু তাই নয়, অস্ত্রোপচারও হয়েছিল তার। কিন্তু এত অসুস্থ থাকা সত্ত্বেও জীবনযাপনে পরিবর্তন আনেননি সে। ধর্মেশ একেবারেই বিশ্রাম নিতেন না। সারা দিন কাজে ব্যস্ত থাকতেন। কেননা র‍্যাপের পাগল ছিল সে, আক্ষেপ ধর্মেশের মায়ের।

Banglabid

তিনি আরও জানান, “চার মাস আগে ধর্মেশ লাদাখে বেড়াতে গিয়েছিল বন্ধুদের সঙ্গে। সেখানে প্রথম বার হৃদ্‌রোগে আক্রান্ত হয় সে। কিন্তু সে কথা আমাদের বলেনি ছেলে। মাসখানেক আগে বাড়িতে থাকাকালীন আবার আক্রান্ত হয় সে। তারপর জানতে পারি তার আগের বার অসুস্থ হওয়ার কথা।”

কদিন আগেই নাসিকে হোলি উপলক্ষে একটি গানের অনুষ্ঠান ছিল তার। সেখানেই তার জীবনের সমাপ্তি ঘটলো।

ধর্মেশের মায়ের কথায়, “ও বোধহয় টের পেয়েছিল যে আর বাড়ি ফিরতে পারবে না। তাই আচমকাই নাসিক যাওয়ার আগেই নিজের দুই ছোট বোন এবং খালাতো বোনদের নিয়ে রাখি উৎসবের আয়োজন করে।” সত্যিই আর বাড়ি ফেরা হল না তার। নাসিকেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ধর্মেশ।

Reneta

মুম্বাইয়ের অন্যতম স্ট্রিট র‌্যাপার ছিলেন ধর্মেশ। যিনি এমসি টড ফোড নামেও পরিচিত। তিনি স্বদেশি নামের ব্যান্ডের অন্যতম সদস্যও ছিলেন। পাশাপাশি গুজরাটি ভাষায় র‌্যাপ করতেন বলে খানিকটা ইউনিকও ছিলেন তিনি। এছাড়াও ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত রণবীর সিং অভিনীত ‘গাল্লি বয়’ ছবির সাউন্ডট্র্যাকে তার কণ্ঠ শোনা গিয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধর্মেশ পারমারমৃত্যুহার্ট অ্যাটাক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শ্রীলঙ্কায় জ্বালানি সংকট: বিক্ষোভে ঠেকাতে সেনা মোতায়েন

পরবর্তী

খুলনায় স্কুল কলেজের শিক্ষকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময়

পরবর্তী
শিক্ষকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা, খুলনা, ২০২৩. Channel i News - চ্যানেল আই নিউজ

খুলনায় স্কুল কলেজের শিক্ষকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময়

জুলিয়ান অ্যাসাঞ্জের বিয়ের সময়ের ছবি, কারাগারে বন্দী অবস্থায়. Channel i News - চ্যানেল আই নিউজ

কারাগারে জুলিয়ান অ্যাসাঞ্জের বিয়ে

সর্বশেষ

শপথ নিলেন আরও ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী, কে কোন মন্ত্রণালয়ে?

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ২১, ২০২৬

শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

আগস্ট ২১, ২০২৬

ইমরান খানের হাসপাতাল বদল নিয়ে চরম নাটকীয়তা, আদালতের নির্দেশ না মানার অভিযোগ

আগস্ট ২১, ২০২৬

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT