চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় পার্টির সমর্থন ছাড়া কেউ ক্ষমতায় যেতে পারবে না: এরশাদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৬ পূর্বাহ্ণ ১৫, জুন ২০১৭
রাজনীতি
A A
এরশাদ

গাইবান্ধা প্রতিনিধিঃ জাতীয় পার্টির সমর্থন ছাড়া কেউ ক্ষমতায় যেতে পারবে না বলে দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।

তিনি বলেন, আওয়ামী লীগের জনপ্রিয়তা এখন শূন্যের কোঠায়। তাই জাতীয় পার্টির সমর্থন ছাড়া তাদের পক্ষে ক্ষমতায় যাওয়া সম্ভব নয়। তাই অতীতের উন্নয়ন কর্মকাণ্ড বিশ্লেষণ করে দেশবাসী এখন জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায় বলে দাবি করেন তিনি।

বুধবার গাইবান্ধার পলাশবাড়ীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ও প্রেসিডিয়াম সদস্য ব্যারিষ্টার দিলারা খন্দকারের বাস ভবনে ইফতারপূর্ব আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগকে নানা ভাবে সমর্থন দিলেও তারা প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। তাই এবার জাতীয় পার্টি আগে জানতে চায় তারা কি পাবে, তারপর নির্বাচনে যাওয়ার চিন্তা করা হবে বলে জানিয়েছেন তিনি।

এরশাদ বলেন, ২০০১ সালের নির্বাচনে বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে বলা হয়েছিল তাদের নেতৃত্বাধীন জোটে থাকতে রাজি হলে যা চান তাই পাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলো। কিন্তু তারা কথা রাখেননি। একইভাবে আওয়ামী লীগও দলের সাবেক সেক্রেটারি আনোয়ার হোসেন মঞ্জুকে দিয়ে জাতীয় পার্টিকে ভেঙ্গে দেয়। কেউ কথা রাখেনি। বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে এখন নিজেরাই ছিন্ন ভিন্ন।

পলাশবাড়ী উপজেলা জাপা’র সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ওই আলোচনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্যারিষ্টার দিলারা খন্দকার ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জেলা জাপা’র সভাপতি, সাবেক সংসদ সদস্য মোঃ আব্দুর রশিদ সরকার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এরশাদজাতীয় পার্টিনির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে ২৮ বছর পর ফেরা নরওয়ে

জুলাই ১, ২০২৬

ইরানের বিদায়ে খুশি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান

জুন ৩০, ২০২৬

রাতে পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল

জুন ৩০, ২০২৬

মুস্তাফা মনোয়ারের সৃষ্টি ও আদর্শকে ধারণ করে দেশের শিল্প ও সংস্কৃতি সমৃদ্ধ হবে

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT