চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় চলচ্চিত্র পুরস্কার: ইমপ্রেস টেলিফিল্মের জয়জয়কার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৪ অপরাহ্ণ ০৫, এপ্রিল ২০১৮
বিনোদন
A A

বরাবরই মান সম্মত ও সুস্থ ধারার চলচ্চিত্র উপহার দিয়ে আসছে ইমপ্রেস টেলিফিল্ম। বিপরীতে তার প্রাপ্তিও কম নয়। দেশ বিদেশে প্রায়শই সমাদৃত হতে দেখা যায় ইমপ্রেস টেলিফিল্মের ছবিগুলো। সদ্য ঘোষিত জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও সেই অর্জন অব্যাহত রেখেছে ইমপ্রেসের চলচ্চিত্র।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬ এর চূড়ান্ত তালিকা প্রকাশ পেয়েছে। ৫ এপ্রিল তথ্য মন্ত্রণালয়ের এক গেজেট প্রকাশের মধ্য দিয়ে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এবারের চূড়ান্ত তালিকায় চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্মের জয়জয়কার। আজীবন সম্মাননা ছাড়া মোট ২৫ টি ক্যাটারির মধ্যে ৮টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জেন করেছে ইমপ্রেস টেলিফিল্মের নির্মিত ছবি, শিল্পী, কলাকুশলী।

এক নজরে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৬ তালিকায় ইমপ্রেস প্রযোজিত ছবিগুলোর অর্জন:

শ্রেষ্ঠ চলচ্চিত্র: অজ্ঞাতনামা, প্রযোজক ফরিদুর রেজা সাগর।

শ্রেষ্ঠ অভিনেত্রী: কুসুম শিকদার (শঙ্খচিল), যৌথ প্রযোজনায় ইমপ্রেস টেলিফিল্ম ও আশীর্বাদ চলচ্চিত্রের ছবি।

শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রাভিনেত্রী: তানিয়া আহমেদ, কৃষ্ণপক্ষ।

Reneta

শ্রেষ্ঠ খল-অভিনেতা: শহীদুজ্জামান সেলিম, অজ্ঞাতনামা।

শ্রেষ্ঠ গায়ক: ওয়াকিল আহমেদ, ছবি- দর্পণ বিসর্জন, গান- অমৃত মেঘের বারি।

শ্রেষ্ঠ কাহিনিকার: তৌকীর আহমেদ, অজ্ঞাতনামা।

শ্রেষ্ঠ গায়িকা: মেহের আফরোজ শাওন, ছবি- কৃষ্ণপক্ষ, গান- যদি মন কাঁদে।

শ্রেষ্ঠ শিল্প নির্দেশক:
উত্তম গুহ, শঙ্খচিল।

২০১৬ সালে মুক্তি পাওয়া চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে সেরাদের দেওয়া হচ্ছে এই পুরস্কার। জাতীয় চলচ্চিত্র বিভাগে নিয়মিত ২৮টি বিভাগের মধ্যে ২৬টি বিভাগে দেয়া হয়েছে পুরস্কার। আজীবন সম্মাননা, শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র, প্রধান চরিত্রের অভিনেত্রী, পার্শ্ব চরিত্রের অভিনেতা, শ্রেষ্ঠ চিত্রনাট্যকার ও শ্রেষ্ঠ পোশাক ও সাজ-সজ্জা বিভাগে যুগ্মভাবে দেয়া হয়েছে পুরস্কার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিগগিরই বিজয়ীদের হাতে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি তুলে দেবেন বলে জানা গেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অজ্ঞাতনামাইমপ্রেস টেলিফিল্মকুসুম শিকদারজয়জয়কারতৌকীর আহমেদফরিদুর রেজা সাগরলিড বিনোদন
শেয়ারTweetPin2

সর্বশেষ

শাস্তি পাননি মেসি, বলোগানের লাল কার্ড সঠিক?

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভিসা প্রক্রিয়া সহজ এবং দ্রুত করতে ভিসা নীতি সংশোধনের উদ্যোগ

জুলাই ২, ২০২৬

মেসির জন্মদিনে চিঠি লিখে আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাচ্ছে ৮ বছরের লিতভি

জুলাই ২, ২০২৬

জেদ্দায় এইচএসসি পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬

এআই শিল্পের কিছু অংশ একেবারেই পাগলামি: প্যালান্টির সিইও

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT