রাজনীতি

জাতীয় ঐক্যের পাশাপাশি ২০ দলীয় জোটেও থাকবে বিএনপি

বিএনপি-জাতীয় ঐক্য

মওদুদ আহমদ

জাতীয় ঐক্য প্রক্রিয়ায় বিএনপি থাকবে আন্দোলনের অংশ হিসেবে, আর ২০ দলীয় জোটে নির্বাচনী জোট হিসেবে। বিএনপি নেতারা বলছেন, জামায়াত মৌলবাদী দর্শনের হলেও তাদের দল উদার গণতান্ত্রিক, তাই তারা সব মত-পথের সঙ্গে ঐক্য করছে।

এমন সিদ্ধান্তে জাতীয় ঐক্য প্রক্রিয়ার কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন ঐক্যের নেতারা।

বিএনপির নেতৃত্বে প্রথমে ৪ দলীয় জোট ও পরে গঠন করা হয় ২০ দলীয় জোট। দুই জোটেরই অন্যতম শরিক জামায়াতে ইসলামীকে যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে অভিযুক্ত করেছেন আদালত, তাদের নিবন্ধনও বাতিল করেছে নির্বাচন কমিশন।

এরকম অবস্থায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যে জাতীয় ঐক্য প্রক্রিয়া তারা বিএনপিকে চায় জামায়াতকে ছাড়া। ইতিবাচক সাড়া দিয়ে ২০ দলীয় জোটকে আলাদা রেখে বিএনপি এককভাবে জাতীয় ঐক্য প্রক্রিয়ার সঙ্গে ৫ দফা দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

বিএনপি-জাতীয় ঐক্য
মাহমুদুর রহমান মান্না

জামায়াতসহ ২০ দলের অন্য শরিকদের আলাদা রেখে ঐক্যের সিদ্ধান্তকে একান্তই বিএনপির রাজনৈতিক অবস্থান হিসেবে দেখছেন জাতীয় ঐক্য প্রক্রিয়া থেকে বিএনপির সঙ্গে আলোচনার দায়িত্বপ্রাপ্ত মাহমুদুর রহমান মান্না।

দু’নেতাই বলছেন, ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করলে তাদের দাবি আদায় হবে।

বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে:

বিষয়:একাদশ জাতীয় সংসদ নির্বাচন জাতীয় ঐক্য প্রক্রিয়া বিএনপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…