চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতিসংঘ মহাসচিব ও বিশ্বব্যাংক প্রেসিডেন্ট ঢাকায় আসছেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৬ অপরাহ্ণ ৩০, জুন ২০১৮
বাংলাদেশ
A A

রোহিঙ্গা পুনর্বাসনে ৪৮ কোটি ডলারের সমপরিমাণ প্রায় ৪ হাজার কোটি টাকা অনুদান দিচ্ছে বিশ্বব্যাংক। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের বাংলাদেশ সফরের আগে এ ঘোষণা এসেছে। শুক্রবার ওয়াশিংটন ডিসিতে সদর দপ্তরে বিশ্বব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় অনুদানের সিদ্ধান্তটি অনুমোদন হয়েছে।

এপ্রিলে ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংক-আইএমএফ এর বসন্তকালীন বৈঠকে বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত রোহিঙ্গাদের পুনর্বাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ আকর্ষণে একাধিক বৈঠক করেন। বিশ্বব্যাংকের উদ্যোগে ঐ বৈঠকে জাতিসংঘ, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নরওয়ে, সুইডেনসহ উন্নয়ন সহযোগী দেশের প্রতিনিধিরা অংশ নেন। প্রত্যেক বৈঠকেই রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় অকুণ্ঠ প্রশংসা পেয়েছে বাংলাদেশ।

প্রথম পর্যায়ে বাংলাদেশকে ৪৮ কোটি ডলারের অনুদানের অতিরিক্ত আরও ৫ কোটি ডলার অনুদান দেয়ার প্রস্তাব অনুমোদন করেছে বিশ্বব্যাংক। এর বাইরে এশীয় উন্নয়ন ব্যাংক এবং অন্য উন্নয়ন সহযোগীদের কাছ থেকে আরও সহযোগিতা আশা করছেন অর্থমন্ত্রী।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম দুদিনের সফরে শনিবার রাতে ঢাকায় আসছেন। বাংলাদেশ সফরে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প দেখতে যাবেন তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠক করার কর্মসূচী রয়েছে তাদের।

দেখুন রিজভী নেওয়াজের ভিডিও রিপোর্ট:

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হিগুয়েনকে বাদ দিয়ে আর্জেন্টিনার আক্রমণাত্মক ফর্মেশন

পরবর্তী

মার্সেলো-দানিলোকে নিয়ে সুখবর, কস্তা থাকছেন না

পরবর্তী

মার্সেলো-দানিলোকে নিয়ে সুখবর, কস্তা থাকছেন না

উপকূলের ছোট কৃষকের কথা ভাবুন

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT