জাতিসংঘ সদরদপ্তরে পালিত হয়েছে বিশ্ব অটিজম সচেতনতা দিবস। অনুষ্ঠানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার শুভেচ্ছা দূত হিসেবে অংশ নেন সায়মা ওয়াজেদ হোসেন। অটিজম সমস্যা সমাধানে সফলতার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অটিজম মোকাবেলায় কৌশল নির্ধারণের জন্য আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেয় সদস্য রাষ্ট্রগুলো। সম্মেলনে অটিস্টিকদের সেবা ও পুনর্বাসন ও অটিজম আক্রান্তদের প্রতিভা বিকাশের সুযোগের পাশাপাশি তাদের কর্মসংস্থানের ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করা হয়।
সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার শুভেচ্ছা দূত হিসাবে বক্তৃতা করেন সায়মা ওয়াজেদ হোসেন। অটিজম সমস্যা সমাধানে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অটিজম সমস্যা সমাধানে বিভিন্ন সুযোগের পাশাপাশি সফলতার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সম্মেলন পরিচালনা করেন জাতিসংঘের এনজিও রিলেশনের প্রধান কর্মকর্তা জেফরী ব্রেজ। এছাড়াও ছিলেন অটিজম উইমেন নেটওয়ার্কের মরেনিকা গিয়া ওনাইয়ু এবং অটিজম কন্সালটেন্ট এ্যামি গ্র্যাভিনো।
সম্মেলনে বাংলাদেশ, ভারত, কুয়েত, কাতার, সাউথ কোরিয়া, ডেনমার্ক, ইসরাইল, ইটালি ও যুক্তরাষ্ট্রসহ জাতিসংঘের বিভিন্ন দেশের স্থায়ী মিশন অংশ নেয়।
বিস্তারিত দেখুন নিচের ভিডিও রিপোর্টে:








