চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অটিজম বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৫ অপরাহ্ন ১৬, এপ্রিল ২০২৩
স্বাস্থ্য
A A

আয়োজিত হলো অটিস্টিক শিশু ও তাদের পরিবারের উদ্দেশ্যে অটিজম বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান। বাংলাদেশে কীভাবে অটিজম বিষয়ে সচেতনতা তৈরি করা যায়, সে বিষয়ে অনুষ্ঠানটিতে বিশ্বের বিভিন্ন ধরণের পেশাদার ব্যক্তিবর্গ আলোকপাত করেন।

গত ১৪ এপ্রিল শুক্রবার দুপুর ৩টায় ‘এ মিরাকল প্রোজেক্ট অটিস্টিক ফাউন্ডেশন’ এর উদ্যোগে রাজধানীর বনানীতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজনটি তিনটি পর্বে বিভক্ত ছিলো। প্রথম পর্বে শিশু ও মায়েদের জন্য চিকিৎসা মনোবিজ্ঞানী ও গবেষক মোঃ মিজানুর রহমান কাউন্সেলিং সেশন নেন। দ্বিতীয় পর্বে বাংলাদেশ সরকারে কর্মরত বর্তমান ও সাবেক কর্মকর্তাগণ, গবেষক, বিজ্ঞানী ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞগণ তাদের বক্তব্য উপস্থাপন করেন। এই পর্বে ওনারা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বিষয়ে বিভিন্ন ধরণের মতামত, নির্দেশনা ও গবেষণাধর্মী তথ্য, উপাত্ত তুলে ধরেছেন। এই পর্বের অন্যতম আকর্ষণ হিসেবে ছিলো শিশুদের মাঝে ঈদের পোশাক, খেলনা এবং বিভিন্ন উপকরণ বিতরণ। এরপর উপস্থিত সকল শিশু, তাদের অভিভাবকগণ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ ইফতারে অংশগ্রহণ করেন।

তৃতীয় পর্বে ছিলো ‘এ মিরাকল প্রোজেক্ট অটিস্টিক ফাউন্ডেশন’ এর ফাউন্ডারদের সাথে উপস্থিত স্কলারদের মধ্যে ‘রাউন্ড টেবিল সেশন উয়িথ ফাউন্ডার্স রো’ ও ভবিষ্যত কর্মসূচী এবং শিশুদের উন্নয়ন বিষয়ে প্রশ্নোত্তর পর্ব।

অনুষ্ঠানটিতে যুক্তরাষ্ট্র থেকে অনলাইনে বিশেষজ্ঞ অতিথিরা যোগ দেন। এদের মধ্যে দাতা প্রতিষ্ঠান জেন ইনিটিয়েটিভ এর সিইও মিসেস মালাক সাব বলেন, যেহেতু অটিজম আক্রান্ত শিশুদের বিভিন্ন ধরণের চ্যালেঞ্জ থাকে, সেহেতু মায়েদের নিজেদের প্রত্যাশার প্রতি যত্নবান হতে এবং কীভাবে সেগুলোর সাথে মানিয়ে নিতে হবে সে বিষয়ে সচেতন হতে বলেন।

তিনি ভবিষ্যতে ‘এ মিরাকল প্রোজেক্ট অটিস্টিক ফাউন্ডেশ’এর এই ধরণের আরও আয়োজনকে এগিয়ে নিয়ে যেতে সহযোগীতা করবেন বলে জানিয়েছেন।

Reneta

জর্জ ওয়াশিংটন কারভার একাডেমির এডুকেটর মিসেস ফারজানা শারমিন অনলাইনে তার অটিজম স্কুলের শিক্ষার্থীদের জন্য ব্যবহার করা শিক্ষা উপকরণ ও সেগুলোর ব্যবহার প্রক্রিয়া এবং উপকারতিা তুলে ধরেন।

অনুষ্ঠানটিতে এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব জনাব আব্দুল মান্নান হাওলাদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক জনাব মুহাম্মাদ মাহমুদুর রহমান, মনোয়ারা অটিস্টিক এন্ড ডিজেবল রেসিডেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান আজমা সুলতানা, বি‘র সাবেক ট্রেইনিং কোঅর্ডিনেটর ড সমিনা সুলতানা, সহকারী বিজ্ঞানী সৈয়দা মাহে মুনীর, এ মিরাকল প্রজেক্ট অটিস্টিক ফাউন্ডেশন এর চিফ অপারেটিং অফিসার মিসেস আরমিন সুলতানা প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অটিজমঅটিস্টিক
শেয়ারTweetPin

সর্বশেষ

আট থেকে আশি সবাই উপভোগ করছেন ‘চক্র ২’!

এপ্রিল ১১, ২০২৬

আমিনুলকে নিয়ে যা বললেন খালেদ মাহমুদ

এপ্রিল ১০, ২০২৬

শেখ হাসিনা ভারতে অনুপ্রবেশকারী নাকি শরণার্থী: অভিষেক বন্দ্যোপাধ্যায়

এপ্রিল ১০, ২০২৬

মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার

এপ্রিল ১০, ২০২৬

বিশ্বজয়ী মার্টিনেজকে নিয়ে সিনেমা বানাবে নেটফ্লিক্স

এপ্রিল ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT