রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে প্রাথমিকভাবে ছয়টি কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, সকলের সমান অধিকার নিশ্চিত করাই সংস্কারের মূল লক্ষ্য। অর্থনীতির চাকা সচল রাখার আহবান জানিয়ে প্রধান উপদেষ্টার প্রত্যাশা, সকলের সহযোগিতায় বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে।






