অবশেষে মুক্তি পেল রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের বহু প্রতীক্ষিত সিনেমা ‘জাগ্গা জাসুস’র ট্রেলার। গত মঙ্গলবার ইউটিউবে মুক্তি পায় অানুরাগ বসু পরিচালিত ছবিটি।
২ মিনিট ৪৪ সেকেন্ডের ‘জাগ্গা জাসুর’র’ ট্রেলারটিতে সুপারহিট ছবি ‘বারফির’ আমেজ কিছুটা পাওয়া যাবে। তবে এতে কোনো ডায়লগ রাখা হয়নি।
আসছে বছর ৭ এপ্রিল মুক্তির অপেক্ষায় থাকা ‘জাগ্গা জাসুস’ প্রযোজনা করেছেন সিদ্ধার্থ রায় কাপুর। ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন প্রীতম।
সিনেপ্রেমীরা নতুন বছরের এ ছবির মধ্য দিয়ে ক্যাট ও রণবীরকে ভিন্ন চরিত্রে দেখতে পাবেন।








